উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: ভোট উৎসবে মন খারাপ মতুয়া গড়ের বিস্তীর্ণ এলাকার এই মানুষগুলির। দীর্ঘ বছর ধরে ভোট দিয়ে আসলেও, এবার দূর থেকেই দেখতে হচ্ছে ভোটের লাইন। জেলায় মতুয়া অধ্যুষিত বনগাঁ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্র বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ ও গাইঘাটার প্রায় ৮৫ হাজার মানুষের নাম বাদ পড়েছে এসআইআর-এ।
