Last Updated:
Narendra Modi on West Bengal Win: এদিন নয়াদিল্লির বিজয় সম্ভাষণ পর্বের শুরুতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে মালা পরিয়ে দেন মোদি৷ নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান, দায়িত্ব পাওয়ার পরে এটাই ছিল নিতিন নবীনের প্রথম বিধানসভা নির্বাচন৷ যেখানে তিনি উপযুক্ত নেতৃত্ব দিয়েছেন বাংলা,অসম, পুদুচেরীর কর্মীদের৷
নয়াদিল্লি: খুব বেশিদিন আগের কথা নয়, ২০২৫ সালের নভেম্বর মাস৷ বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের পরে বার্তায় নরেন্দ্র মোদি বলেনছিলেন, ‘‘মা গঙ্গা বিহার থেকে প্রবাহিত হয়েই বঙ্গে যান৷ বিহারের এই জয়, নদীর মতোই বঙ্গে বিজেপির জয় প্রশস্ত করবে৷ ’’ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির দুর্দান্ত জয়ের ইঙ্গিতের পরে, সোমবার নয়াদিল্লিতে বিজেপি নেতাকর্মীদের সামনে দাঁড়িয়ে নভেম্বরের সেই কথাই মনে করিয়ে দিলেন মোদি৷ বললেন, ‘‘আমি বলেছিলাম…৷’’ শুধু তাই নয়, আবেগতাড়িত হয়ে মোদি বললেন, ‘‘আমি বলতাম, আমাকে কেউ পাঠিয়েছে, আমি তাই এসেছি, মা গঙ্গার কাছে৷’’
মোদির জয়বার্তা, ‘‘আমি যখন প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব পাই তখন আমি বলেছিলাম মা গঙ্গা আমাকে ডেকেছেন। এখন প্রতি মুহূর্তে উপলব্ধি করছি গঙ্গার আশির্বাদ আমাদের উপর রয়েছে। গঙ্গার পাশাপাশি ব্রহ্মপুত্র এবং মা কামাক্ষ্যার আশির্বাদ রয়েছে। অসমে তৃতীয়বারের জন্য সরকার এল৷’’
এদিন নয়াদিল্লির বিজয় সম্ভাষণ পর্বের শুরুতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে মালা পরিয়ে দেন মোদি৷ নেতাকর্মীদের উদ্দেশ্যে জানান, দায়িত্ব পাওয়ার পরে এটাই ছিল নিতিন নবীনের প্রথম বিধানসভা নির্বাচন৷ যেখানে তিনি উপযুক্ত নেতৃত্ব দিয়েছেন বাংলা,অসম, পুদুচেরীর কর্মীদের৷
মোদি বলেন, ‘‘জয় পরাজয় লোকতন্ত্রে এবং রাজনীতিতে একটি স্বাভাবিক বিষয়। কিন্তু এই পাঁচ রাজ্যের ভোটের ফল গোটা বিশ্বকে দেখিয়েছে কেন ভারত মাদার অফ ডেমোক্রেসি৷ আজ ভারতের সংবিধানেরও জয় হয়েছে৷ আমাদের সাংবিধানিক সংস্থা, লোকতান্ত্রিক সংগঠন জয়ী হয়েছে। ’’
মোদির মুখে উঠে আসে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রসঙ্গও৷ বলেন, ‘‘শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন সেটা পুরণের জন্য কয়েক দশক অপেক্ষা করতে হয়েছে। বাংলার ভাগ্যে আজ থেকে নতুন অধ্যায় যুক্ত হল। বাংলা ভয়মুক্ত হল। উন্নয়নের পথে পা বাড়াল৷ বাংলায় পরিবর্তন হয়ে গেছে৷ এই জয়ের সঙ্গে সঙ্গে বন্দেমাতরমের সেই পংতিতে বাঙালিরা নিজেদের প্রণাম জানিয়েছে৷’’
Narendra Modi on West Bengal Win: ‘বলেছিলাম গঙ্গা বিহার হয়ে গঙ্গাসাগরে যায়…’, বাংলা জয়ের পর নিজের সেই উক্তি মনে করালেন মোদি!
