Last Updated:
Nehru Childrens Museum: সংস্কারের টাকা নেই, নাম বদলেরও প্রস্তাব! নেহরু চিলড্রেন্স মিউজিয়াম নিয়ে কর্তৃপক্ষের বড় সিদ্ধান্ত।
কলকাতা: ১৯৭২ সালের ১৪ নভেম্বর শুরু হওয়া নেহরু চিলড্রেনস মিউজিয়াম বন্ধ হওয়ার মুখে। তীব্র আর্থিক সংকটের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার মুখে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম। কর্তৃপক্ষের দাবি, জাদুঘরের সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ তাঁদের কাছে নেই। পরিস্থিতির কথা জানিয়ে তাঁরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেছে যাতে রাজ্য সরকার এই প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করে।
পাশাপাশি, জাদুঘরটির নাম পরিবর্তন করে ‘শ্যামাপ্রসাদ চিলড্রেন্স মিউজিয়াম’ রাখারও প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। চারটি নাম উল্লেখ করা হয়েছে দিন দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা বিধান রায়।
মিউজিয়াম সূত্রে জানা গিয়েছে, তৃতীয় পক্ষের সংস্থাকে দিয়ে সমীক্ষা চালানো হয়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, অগ্নিসুরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করতে হবে। প্রায় ৫০ লক্ষ টাকা খরচ হবে। জাদুঘরের সচিব ইন্দ্রাণী সেনগুপ্ত জানিয়েছেন, ‘অগ্নিসুরক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য ৫০ লক্ষ টাকা খরচ হবে। যা বহন করা জাদুঘরের পক্ষে সম্ভব নয়। আমরা মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের বিষয়টি জানিয়েছি।’
প্রীতি সাহা
Kolkata,West Bengal
