Last Updated:
Nepal-China Flash Floods: নেপাল-চিন সীমান্তে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬০। নেপালে এখনও পর্যন্ত ১৫৭টি দেহ উদ্ধার হয়েছে, অন্যদিকে চিনে ধসের ঘটনায় ৩ জনের মৃত্যু এবং ২৬৫ জনের নিখোঁজ হওয়ার খবর মিলেছে।
নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হল ১৬০৷ নিখোঁজ এখনও শতাধিক৷ পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে তিব্বত সীমান্তের একটি এলাকায় ধসের ঘটনায়। চিনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানে তিনজনের মৃত্যু হয়েছে এবং ২৬৫ জন এখনও নিখোঁজ। অন্যদিকে, নেপাল পুলিশ জানিয়েছে, ভয়াবহ বন্যার পর এখনও পর্যন্ত ১৫৭টি দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকশো মানুষ। নিখোঁজ ভারতীয়ের সংখ্যা ছাড়াল প্রায় ১৩০৷
