Last Updated:
Nepal Flood: নেপালের ভয়াবহ বন্যার মাঝে আশার প্রতীক হয়ে উঠেছেন ৯৭ বছরের গুনা মায়া বোহারা৷ ঘণ্টার পর ঘণ্টা ধ্বস্তস্তূপের মাঝে আটকে থেকেও কীভাবে উদ্ধার করা হল বৃদ্ধাকে?
কাঠমাণ্ডু: ঠিক যেন যুদ্ধ জয় করে সদ্য ফেরা এক যোদ্ধা! সারা শরীরে পোশাকে কাদা, বয়সের ভারে ন্যুব্জ, ক্লান্ত শরীরে বসে আছেন মাটি তোলার এক্সকাভেটরের (জেসিবি মেশিন) সামনে৷ ৯৭-এর গুনা মায়া বোহরাই যেন হয়ে উঠেছেন নেপালের আশার ছবি৷ কঠিন লড়াই সামলে কাদার অন্ত:স্থল থেকে ফের মাথা তুলবে উঠে আসবে এভারেস্টের দেশ, ৯৭-এর বৃদ্ধার মতো৷
