Last Updated:
Old Age Pension August Payment: ১ অগাস্ট থেকে বাড়ছে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আবেদন ও যোগ্যতার নতুন নির্দেশিকা জারি।
কলকাতা: রাজ্যে সামাজিক পেনশন বাড়ানোর ঘোষণা রাজ্য বাজেটেই করেছিল নতুন সরকার। ভাতা নিয়ে একাধিক বড় সিদ্ধান্তের মধ্যে রাজ্য সরকারের এই পদক্ষেপও খুব জরুরি। সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পে মাসিক ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। রাজ্য সরকার সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পের মাসিক সহায়তা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বর্ধিত ভাতা ১ অগাস্ট থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি জমা হবে।
আগেই ঘোষণা করা হয়েছে বাড়ছে বৃদ্ধ ভাতা। এবার খোদ মুখ্যমন্ত্রী জানালেন কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। ফের একবার রাজ্যবাসীর জন্য এল সুখবর। তবে এই মুহূর্তে নতুন করে আবেদন করার সুযোগ নেই সরকারি এই প্রকল্পে। বর্তমানে এই প্রকল্পে অফলাইন এবং অনলাইনে আবেদন জানানোর প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে খুব শীঘ্রই সরকারের তরফে আবেদন নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করা হবে বলে জানা যাচ্ছে।
এছাড়া আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্তত টানা দশ বছর তাঁকে রাজ্যে বসবাস করতে হবে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্কের পাসবইয়ের প্রত্যায়িত কপি বা অ্যাটেস্টেড জেরক্স জমা দিতে হবে। ১ অগাস্ট ২০২৬ থেকে নতুন হারে পেনশন কার্যকর হবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা– এই তিনটি প্রকল্পের উপভোক্তারা বাড়তি সুবিধা পাবেন অগাস্ট থেকেই। বাড়তি অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। নির্দেশিকা জারি করল রাজ্য।
Kolkata,West Bengal
