কী ভাবে চলবে ভেরিফিকেশন প্রক্রিয়া?
মুখ্যসচিব জানান, “যত তথ্য আছে, সব তথ্য স্ক্যান করে আমরা নিয়ে পরীক্ষা করব। আমরা সব রেজিস্টার স্ক্যান করে নেব। কোনও ভয়ের ব্যাপার নেই। যত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, সব পরীক্ষা করব। আমরা পরিষ্কার, স্বচ্ছ, পরিচ্ছন্ন বার্থ ও ডেথ সার্টিফিকেট করব। যেখানে যেখানে গন্ডগোল পাব। সেখানে জেলাশাসক স্তরে সেটার ভেরিফিকেশন করব। কাউকে ছাড়া হবে না।”
