Last Updated:
Paddy Cultivation Unique Method: চাষের চেনা ব্যাকরণ বদলে দিয়ে পূর্ব বর্ধমানে শুরু হল বিনা কর্ষণে ধান চাষ। জলের সংকট মেটানোর পাশাপাশি নামমাত্র পুঁজিতে কীভাবে চাষিরা লাভবান হতে পারেন, তার এক নতুন দিশা দেখাল কেতুগ্রামের এই সফল পরীক্ষা।
কেতুগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: ধান চাষ মানেই জলভরা জমি, এমন ধারণাই এতদিন প্রচলিত ছিল। তবে সেই ধারণাকে বদলে দিয়ে শুকনো জমিতেই ধান চাষ করছেন পূর্ব বর্ধমানের এক চাষি। হ্যাঁ একেবারে শুকনো জমিতেই হবে ধান চাষ। শুনতে কিছুটা অবাক লাগলেও আদতে এটাই সত্যি। উদয়ন বাবুর দাবি, এই পদ্ধতিতে জলের প্রয়োজন অনেক কম, খরচও কম হয়। পাশাপাশি সঠিক পরিচর্যা করলে প্রচলিত পদ্ধতির তুলনায় বেশি ফলনও পাওয়া সম্ভব।
কেতুগ্রামের চাষি উদয়ন ঘোষ জানান, এই চাষে জমি লাঙল বা ট্র্যাক্টর দিয়ে চাষ করার দরকার হয় না। প্রথমে শুকনো জমিতে আগাছানাশক স্প্রে করে আগাছা নষ্ট করা হয়। এরপর ছোট খুরপি করে জমি কিছুটা খুঁড়ে দিয়ে সরাসরি হাতে করেই ধানের বীজ ছড়িয়ে দেওয়া হয়। বর্ষার জলে বীজ অঙ্কুরিত হয়ে গাছ বেরিয়ে আসে। গাছ কিছুটা বড় হলে একবার আগাছা পরিষ্কার করে দিলেই হয়। নিয়মিত সেচেরও প্রয়োজন নেই। শুধুমাত্র প্রয়োজন হলে বা ধানে থোড় আসার সময় অল্প জল দিলেই চলে। উদয়ন ঘোষ বলেন, “আমি প্রথম এই পদ্ধতিতে চাষ করছি। আশা করছি ফলন ভালই হবে। এভাবে চাষ করলে খরচ অনেক কম। খরচ সেই তুলনায় নেই বললেই চলে। এটা হল বিনা কর্ষণে শুকনো জমিতে ধান চাষ।”
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
Paddy Cultivation Unique Method: লাগবে না ট্র্যাক্টরও, দরকার নামমাত্র জল! শুকনো জমিতে ম্যাজিক পদ্ধতিতে ধান চাষ, বর্ধমানের এই চাষির বুদ্ধি অবাক করবে আপনাকেও