Last Updated:
প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের হেনস্থার ঘটনায় বিধানসভায় বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। সাসপেন্ড করা হয়েছে সেই সময় দায়িত্বে থাকা দুই আধিকারিককে।
কলকাতা: প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তকে হেনস্থার ঘটনায় এবার ব্যবস্থা নিল সরকার। পঙ্কজ দত্তকে হেনস্থার ঘটনা উল্লেখ করে ওই থানার আইও এবং আইসিকে সাসপেন্ড করা হয়েছে বলে বিধানসভায় জানান তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, “অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত। তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে দুই বার হেরেছেন। এখানে সদস্য নয় তাই নাম নিলাম না। পঙ্কজ বাবুকে বড়তলা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেনারসে লেকচার দিতে পঙ্কজ বাবু গিয়েছিলেন। সকাল ১০-রাত ১০’টা অবধি জিজ্ঞাসাবাদ করা হয়। আইও সাধন দাস তাকে সাসপেন্ড করা হল। ওই থানার আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী তাকেও সাসপেন্ড করলাম”।
সেই সঙ্গে কালিয়াগঞ্জের ঘটনারও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সেখানে কিশোরীকে নির্যাতনের ঘটনা উল্লেখ করে শুভেন্দু বলেন, “উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে ক্লাস নাইনের ছাত্রীকে নৃশংস ভাবে খুন করা হয়। তার দেহ পুকুরে ভেসে ওঠে। পঞ্চায়েত উপপ্রধানের ছেলে অভিযুক্ত ছিল। গ্রেফতার না হওয়ায় মানুষ থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান করে। পরে দেহ সরিয়ে নিয়ে যায় পুলিশ জোর করে। রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মণ এসেছিলেন গ্রামে একটা অনুষ্ঠানে। জ্যাঠামশাইকে পুলিশ খোঁজ করতে আসে। না পেয়ে সরাসরি মৃত্যুঞ্জয়কে গুলি করে খুন করে। তার স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই। এর প্রাথমিক তদন্ত করেছি। এ এস আই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হল। এফআইআর হল”।
সেই সঙ্গে কৃষ্ণনগরে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে। সেই ঘটনায় জড়িত থাকা ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হল বলে জানান শুভেন্দু।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
