কেন e-KYC Failed দেখায়?প্রথমেই জানতে হবে কেন e-KYC Failed দেখাচ্ছে ৷ সাধারণত আধার নম্বর, মোবাইল নম্বর বা ব্যক্তিগত তথ্যের অসঙ্গতির জন্য এই সমস্যা দেখা দেয়। বেশ কয়েকটি কারণের জন্য এটা হতে পারে ৷ তার মধ্যে রয়েছে, আধার ও মোবাইল নম্বর লিঙ্ক না থাকা, ভুল আধার নম্র দেওয়া থাকলে, PM Kisan ও Aadhaar-এর তথ্যের মধ্যে অমিল পাওয়া গেলে, ওটিপি না এলে বা ভুল ওটিপি দিলে, বায়োমেট্রিক যাচাইকরণে সমস্যাবা সার্ভারের সাময়িক ত্রুটি ৷ তবে চিন্তার কারণ নেই ৷ যোজনার কিস্তির টাকা আসার আগে আপনার তথ্য চেক করে ঠিক করে নিন ৷
