Last Updated:
PM Modi Longest-Serving PM: ভারতের গণতান্ত্রিক ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি অতিক্রম করলেন জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড। ১৯৫২ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত নেহরু ৪,৩৯৮ দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন, আর মোদি সেই সংখ্যা ছাড়িয়ে ৪,৩৯৯ দিনেরও বেশি সময় ধরে দেশের নেতৃত্ব দিচ্ছেন।
নয়াদিল্লি: জওহরলাল নেহরুকে টপকে ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে ধারাবাহিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নজির গড়েছেন নরেন্দ্র মোদী। ১৯৫২ থেকে ১৯৬৪ সালের মধ্যে নেহরু প্রধানমন্ত্রীর পদে ছিলেন ৪,৩৯৮ দিন, আর মোদী সেই রেকর্ড ভেঙে ৪,৩৯৯ দিনের গণ্ডি অতিক্রম করেছেন। ১০ জুনই এই রেকর্ড পার করলেন প্রধানমন্ত্রী৷ সেই উপলক্ষ্যে জাতির উদ্দ্যেশ্য ভাষণ দিলেন তিনি৷
জাতির উদ্দ্যেশ্যে ভাষণে প্রথমেই তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান৷ মন্ত্রিসভাকেও ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী৷ মোদি বলেন, ‘‘মানুষই আমার কাছে ঈশ্বর৷ এতবছর মানুষের সেবা করতে পারব ভাবিনি৷ এতদিন প্রধানমন্ত্রী থাকতে পারব ভাবিনি৷’’
পূর্ববর্তী কংগ্রেস-নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “কংগ্রেস দেশের মানুষের মনে এই ধারণা তৈরি করেছিল যে উন্নয়নের গতি সবসময় ধীর হবে, ভারত দ্রুত এগিয়ে যাওয়ার দেশ নয়। এই মন্থর বৃদ্ধির হারকে ‘হিন্দু গ্রোথ রেট’ নাম দেওয়া হয়েছিল। অথচ ব্যর্থতা ছিল কংগ্রেসের, কিন্তু দোষ চাপানো হয়েছিল দেশের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়ের উপর। এর নাম ‘হিন্দু গ্রোথ রেট’ না হয়ে ‘কংগ্রেস গ্রোথ রেট’ হওয়া উচিত ছিল।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমরা ‘নিও-মিডল ক্লাস’ বা নব-মধ্যবিত্ত শ্রেণির প্রত্যাশাকে কোনওভাবেই হতাশ হতে দেব না। সরকারকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। দেশের মানুষের আমাদের কাছে অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে, সেই প্রত্যাশার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “বিকশিত ভারত এখন আর কোনও রাজনৈতিক দল বা রাজনীতির সীমার মধ্যে নেই। এটি দেশের সামগ্রিক লক্ষ্য হয়ে উঠেছে, যা অর্জন করতে সবাই একসঙ্গে কাজ করছে।
২০১৪ সালে এনডিএ-র জয়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “২০১৪ সালে এনডিএ ক্ষমতায় আসার মাধ্যমে দেশের সামনে এক নতুন আশার সূচনা হয়েছিল। আমাদের কাঁধে ছিল বিশাল দায়িত্ব। জনগণ যে বিশ্বাস ও আস্থা আমাদের উপর রেখেছিলেন, তার মর্যাদা রক্ষা করা ছিল আমাদের কর্তব্য। কারণ সেই সময় দেশের মানুষ কংগ্রেসের বিশ্বাসভঙ্গের ক্ষত থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন।”
১২ বছরে কোন কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে মোদি সরকার? মঙ্গলবার এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে নিজেই তার তালিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি অবধারিতভাবেই নেহেরু এবং মোদি, দুই রাষ্ট্রনেতার শাসনকালের তুলনাও রাজনৈতিক মহলের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে৷
Kolkata,West Bengal
