কারা পাবেন ১৫,০০০ টাকার সুবিধা?প্রকল্পের Part-A অনুযায়ী, প্রথমবার চাকরিতে যোগ দেওয়া কর্মীরা এক মাসের বেতনের সমপরিমাণ ইনসেন্টিভ পাবেন, তবে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত।এই সুবিধা পাওয়ার জন্য কর্মীর মাসিক মোট বেতন ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে।যোগ্যতার শর্ত:প্রথমবার EPFO-তে রেজিস্টার্ড হতে হবে।১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭-এর মধ্যে চাকরিতে যোগ দিতে হবে।মাসিক মোট বেতন ১ লক্ষ টাকার কম বা সমান হতে হবে।নির্ধারিত সময় পর্যন্ত ধারাবাহিকভাবে চাকরিতে থাকতে হবে।এই প্রকল্পটি মূলত EPFO-র আওতাভুক্ত প্রতিষ্ঠানে প্রথমবার আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে যোগদানকারী কর্মীদের জন্য।
