প্রতিদিন ১৩৬ টাকা সঞ্চয় করে কীভাবে তৈরি হবে ২.২৫ কোটি টাকা?এই লক্ষ্য পূরণ করতে হলে প্রতি অর্থবর্ষে ৫০,০০০ টাকা করে PPF-এ জমা রাখতে হবে। অর্থাৎ—বার্ষিক বিনিয়োগ: ₹৫০,০০০মাসিক বিনিয়োগ: প্রায় ₹৪,১৬৬দৈনিক সঞ্চয়: প্রায় ₹১৩৬যদি টানা ৪০ বছর ধরে এই বিনিয়োগ চালিয়ে যান, তাহলে আপনার মোট বিনিয়োগ হবে ₹২৫ লক্ষ।কিন্তু চক্রবৃদ্ধি সুদের শক্তির কারণে সুদের পরিমাণ মূল বিনিয়োগের তুলনায় অনেক বেশি হয়ে যায়। বর্তমান ৭.১% সুদের হার অপরিবর্তিত থাকলে, ম্যাচিউরিটির সময় মোট তহবিল প্রায় ২,২৫,২৫,৩২৯ টাকা হতে পারে।
