Last Updated:
কলকাতায় ইসকনের রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ইসকনের রথের ঐতিহ্য মনে করিয়ে দেন শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ সরানোর কথাও মনে করিয়ে দেন তিনি।
কলকাতা: কলকাতায় ইসকনের রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে কলকাতায় ইসকনের রথযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
বাংলার ঐতিহ্যবাহী শিল্পের রথ উপহার দিল ইসকন, রথের রশিতে টান দেন শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও প্রণাম জানান তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, “৭১তম কলকাতা রথ উৎসবে সকলকে অভিনন্দন। শ্রীলা প্রভুপাদ মহারাজের কক্ষ পরিদর্শন করেছি আমি অভিভূত
। যে ভক্তি আন্দোলন একটা সময় শুরু করেছিলেন চৈতন্য দেব যা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছেন প্রভুপাদ শ্রিলা। আগামী দিনে গীতার বাণী গ্রহণ করে সমাজ জাতিকে কলুষিত মুক্ত করে শুভ এর পক্ষে লড়াই আগামী দিনে করব”।
মিড ডে মিল নিয়ে পাইলট প্রোজেক্ট শুরু করেছে ইসকন। সেই সঙ্গে ইসকনের মিড ডে মিল দেওয়া নিয়ে শুভেন্দু বলেন, “ইসকন এর সঙ্গে কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী দিনে ছাত্র ছাত্রীদের পুষ্টিকর খাবার দেওয়ার দায়িত্ব পয়লা আগস্ট থেকে শুরু হবে ইসকনের তরফে কলকাতা মহানগরের এলাকায়। যারা সেবায় যুক্ত থাকেন তাদের নিয়ে আগামী দিনে এগিয়ে যাব আমরা”।
দিঘাতেও তৈরি করা হয়েছিল জগন্নাথ ধাম। নতুন সরকারের আমলে ধাম শব্দ সরেছে। দিঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “পুরী ধামকে স্মরণ করে দিঘা থেকে ধাম শব্দ সরিয়ে নিয়েছি আমরা। আগামী ৯ দিনের মধ্যে এক দিন যাব মায়াপুর, সেখানে শুধু কীর্তনে অংশ গ্রহণ করতে যাব। মায়াপুরকে নোটিফাইড এরিয়া করব। রথের রশিতে টান শুভেন্দু অধিকারীর”।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
