Last Updated:
ঋতুপর্ণ ঘোষের সঙ্গে বহু ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন দেবজ্যোতি মিশ্র৷ স্বনামধন্য পরিচালকের ছবিতে অসাধারণ সুর রচনা করে তা চিরস্মরণীয় করে তুলেছেন এই জুটি৷ ঋতু নেই, কিন্তু তাঁর কাজ এখনও সকলের মনে রয়ে গেছেন৷
কলকাতা: বর্ষার একটা সন্ধে, বাইরে বৃষ্টি, ভেজা রেনকোট, সঙ্গে দূরে রেল গাড়ির কু ঝিকঝিক শব্দ, নেপথ্য থেকে ভেসে আসা কিছু বেহালার সুর, রবীন্দ্রনাথের গান অমল ধবল পালে কিংবা মথুরানগরপতি, পিয়া তোরা ক্যায়াসা অভিমান, মেঘ পিওন এমনই অনেক গানের কোলাজ শোনা যাবে এই শহরে৷
