Last Updated:
Singer Death: ফের আরও একবার সঙ্গীত জগতে নেমে এল গভীর শোকের ছায়া। এবার গুলি করে খুন করা হল জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে৷
উত্তরপ্রদেশ: বুধবার উত্তর প্রদেশের শামলিতে একটি জিমের বাইরে চার হামলাকারীর গুলিতে নিহত হয়েছেন জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। হামলাকারীরা গায়ককে লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি চালায়, এতে মাথায় গুলি-সহ তার শরীরে একাধিক জায়গায় গুলির আঘাত লাগে। কিছু বুঝে ওঠার আগেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন হরিয়ানার গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান।
