Last Updated:
বাংলা ছেড়েছেন অনেকদিন হল, কিন্তু বাংলা প্রতি টান রয়ে গিয়েছে এবং সেই টানের জন্যই বারবার ফিরে ফিরে আসেন শিল্পী মধুছন্দা৷ এবার দেবজ্যোতি মিশ্র এর সঙ্গীত পরিচালনায় তিনি গাইবেন বাংলার গান৷
কলকাতা: প্রাণের শহর কলকাতা নিয়ে এক নতুন আধুনিক বাংলা গান প্রকাশ পেল বিশিষ্ট সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র এর সঙ্গীত পরিচালনায়। গানটা গেয়েছেন মধুছন্দা গাঙ্গুলি। অধুনা ইউকে নিবাসী হলেও বাংলার মফস্বলে বেড়ে ওঠা মধুছন্দার কলকাতার প্রতি টান আজও সমান ভাবে রয়েছে। এই শহরের ট্রাম লাইন, বৃষ্টি, টবে ফোঁটা ফুল, ভালোবাসা নানা স্মৃতির কোলাজ নিয়ে গানে, গানে ধরা দিল নস্টালজিয়ার শহর কলকাতা। দেবজ্যোতি মিশ্রের গানে এই প্রথম ভোকাল কয়্যারে কলকাতার উচ্চারণ বারে, বারে ফিরে আসল। গানটা রেডিওতে বেজে ওঠা পুরনো কোন গানের মতো স্মৃতিমেদুর করে তোলে।
দেবজ্যোতি মিশ্র এই শহরে থেকেই বিশ্বমানের কাজ করে চলেছেন কিন্তু নিজের শিকড়ের টানে ভোলেননি, মধুছন্দা বিদেশে থাকলেও এই মাটির প্রতি টান থেকেই কিন্তু বাংলা গান নিয়ে এলেন। গানটা মধুছন্দার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রয়েছে।
শিল্পী মধুছন্দা গাঙ্গুলি জানান, “আমি কলকাতাকে সবসময় মিস করি, প্রত্যেক মুহুর্তে। আমার ইংল্যান্ড ভাল লাগে কিন্তু কলকাতাকে আমি ভালবাসি।দেবু দা যখান বললেন আমি কলকাতার বিষয় নিয়ে একটা নস্টালজিক গান তৈরি করেছি তোমার জন্য, তুমি এরকম গান আগে করনি। তখন আমি খুব উৎসাহিত বোধ করি।তারপর দেবুদা যখান আমাকে গানটা পাঠান আমার খুব পছন্দ হয়। রেকর্ডিং এর পর কলকাতা গানটা দেবুদার ও খুব পছন্দ হয়।আমার গাওয়া গানে এই ভাবেই আমাদের প্রিয় শহরকে ভালোবাসা জানালাম।
কলকাতার প্রিয় নানা জায়গায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান, নিউমার্কেট, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট, উত্তর কলকাতা আর সব পুরানো অলিগলি যখান ইতিহাসে থমকে দাঁড়িয়ে আছে, মেট্রো রেল, গঙ্গার বুকে লঞ্চে করে ঘোরা, বেলুড়মঠ ও দক্ষিণেশ্বরের মন্দির এর টুকরো, টুকরো ছবি এ গানে ধরা পড়েছে।কলকাতা বলতে প্রথমেই মনে আসে একটা ভীষণ প্রাণবন্ত শহর। ।এছাড়া অবশ্যই এখানকার খাবার, বিশেষ করে স্ট্রিট ফুড।” দেবজ্যোতি মিশ্র বললেন, ” এরকম গান আমি প্রথম বানালাম যেখানে প্রথম ভোকাল কয়্যারে কলকাতার উচ্চারণ বারে, বারে ফিরে আসল। গানটা রেডিওতে বেজে ওঠা পুরনো কোন গানের মতো স্মৃতিমেদুর করে তোলে।”
Kolkata,West Bengal
Jul 21, 2026 10:06 PM IST
