অনুব্রতের শিবির বদল প্রসঙ্গে এদিন সৌগত রায় বলেন, ‘‘অনুব্রত মণ্ডল তার কথাবার্তায় বারবার দলকে বিড়ম্বনায় ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা করে দিয়েছেন। জেলায় রাজ চালাতেন। আর কী দরকার ছিল ওর আমি জানি না। কী মনে করে গেছেন তাও জানি না। বীরভূমে আমাদের আরও পরিশ্রম করে সংগঠন গড়ে তুলতে হবে।’’
শুধু বীরভূম নয়, গত শনিবারের বৈঠক শেষে রাজ্যের জেলা ধরে ধরে সভাপতি ঘোষণা করা হয়েছে নব তৃণমূলের তরফে৷ তবে কি শক্তি হারাচ্ছে কালীঘাট তৃণমূল৷ গান্ধীমূর্তির পাদদেশে ইতিমধ্যেই ২১ জুলাই পালনের অনুমতি পেয়ে গিয়েছেন ঋতব্রতেরা৷ বিদ্রোহী শিবিরের প্রতি প্রবীণ তৃণমূল নেতার কটাক্ষ, ‘‘ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিজেপির বি টিম। ওরা যেখানে যা চাইবে পাবে। আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি ২১শে জুলাই নিয়ে। বিকল্প ভাবনা তো নিশ্চয়ই আছে কিন্তু সেটা সংবাদ মাধ্যমে বলবার নয়।’’
শনিবার বাইপাস সংলগ্ন বোট ক্লাবে হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের জেলাওয়াড়ি বৈঠকে সর্বসম্মতিক্রমে বীরভূমের জেলা সভাপতি হিসাবে নাম ঘোষণা করা হয় অনুব্রত মণ্ডলের৷ বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহান মোকাদ্দাম লিটন৷ বহরমপুরের জেলা সভাপতি অপূর্ব সরকার৷ জঙ্গিপুর জেলা সভাপতি ইমানি বিশ্বাস৷ কলকাতা উত্তর সন্দীপন সাহা৷ কলকাতা দক্ষিণ দেবাশীষ কুমার৷ হাওড়া সদর সৃষ্টিধর ঘোষ৷ ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি শুভাশিস দাস৷
কাকে কোন জেলার দায়িত্ব?
বাঁকুড়া- রথীন ব্যানার্জি
পূর্ব বর্ধমান- রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
হাওড়া গ্রামীণ- অরুনাভ সেন
সুন্দরবন- গণেশ মণ্ডল
পুরুলিয়া- উজ্জল কুমার
চিফ স্পোকপার্সন- প্রসূন বন্দোপাধ্যায় (IPS)
কলকাতা উত্তর- সন্দীপন সাহা
কলকাতা দক্ষিণ- দেবাশীষ কুমার
হাওড়া সদর- সৃষ্টিধর ঘোষ
ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি – শুভাশীষ দাস
পশ্চিম মেদিনীপুর- প্রদীপ সরকার
কোচবিহার- রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে
আলিপুরদুয়ার – বিনোদ মঞ্জ
জলপাইগুড়ি -মহুয়া গোপ
শিলিগুড়ি –রঞ্জন সরকার
হুগলি শ্রীরামপুর – সন্তোষ সিং পাপ্পু
পুরুলিয়া – উজ্জ্বল কুমার
এদিন সাংবাদিক বৈঠকে ঋতব্রত জানান, রাজ্য সভাপতি করা হয় বিপ্লব মিত্রকে। মুখপাত্র করা হয়েছে, আটজনের প্যানেল, মুখ্য – প্রসূন বন্দ্যোপাধ্যায়। এছাড়া, স্নেহাশিস চক্রবর্তী, সুদীপ রাহা, শান্তনু সেন, কোহিনূর মজুমদার, সন্দীপন সাহা, আখরুজ্জুমান, অপূর্ব সরকার ডেভিড। স্নেহাশিস চক্রবর্তী ও সন্দীপন সাহা সব কোঅর্ডিনেট করবেন।