Last Updated:
South 24 Parganas News: সোনারপুরে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বাড়িতে হানা দেয় সোনারপুর থানার বিশেষ দল। বাড়িটি ঘিরে তল্লাশি চালানোর সময় সেখান থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই এক ব্যক্তিকে আটক করে পরে গ্রেফতার করা হয়।
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সোনারপুরে বিপুল পরিমাণে গাঁজা মজুত করার অভিযোগে গ্রেফতার করা হল ১ ব্যক্তিকে। ওই ব্যক্তির নাম রামপ্রসাদ হালদার। প্রায় ২৫ কেজি গাঁজা তল্লাশি চালানোর সময় উদ্ধার হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে উল্লেখযোগ্য এই সাফল্য পেল সোনারপুর থানা। গোপন সূত্রে খবর পাওয়া খবরের ভিত্তিতে সোনারপুর-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব শীতলা উদয়নপল্লী এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়।
এসআই সুরজিৎ দাস সরকারের নেতৃত্বে সোনারপুর থানার একটি বিশেষ পুলিশ দল পৌঁছে বাড়িটি ঘিরে ফেলে এবং অভিযান শুরু করে। এরপর সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন তার নাম খোকন হালদার। পুলিশ সূত্রে খবর, আইনানুগ সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি ও বাজেয়াপ্তকরণের কাজ করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ২৫.৮২১ কেজি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়িতে নিয়মিত বিভিন্ন লোকের যাতায়াত ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শুধু খুচরো নয়, বিভিন্ন এলাকায় পাইকারি পরিমাণেও গাঁজা সরবরাহ করা হত এখান থেকেই। উল্লেখ্য, এর আগেও অন্য একটি মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছিল নরেন্দ্রপুর থানার পুলিশ। বর্তমানে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদকের নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখছে পুলিশ।
South Twenty Four Parganas,West Bengal
South 24 Parganas News: রমরমিয়ে চলছিল মাদকের পাইকারি কারবার, গোপন আস্তানায় মাঝরাতে পুলিশের হানা! হাতেনাতে ধরা পড়ল অভিযুক্ত
