হায়দরাবাদ: দুই দলই প্লে-অফে আগেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল। তবে তা সত্ত্বেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের (SRH vs RCB) ম্যাচের গুরুত্ব ছিল অপরিশীম। এই ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হত যে কারা কোয়ালিফায়ার ১-এ খেলবে আর কারা খেলবে এলিমিনেটরে। লিগ তালিকায় প্রথম দুইয়ে থাকা আর না থাকার পার্থক্য কতটা, তা কিন্তু গত মরশুমে গুজরাত টাইটান্স হাড়ে হাড়ে টের পেয়েছিল। সেই কারণেই লিগ তালিকায় প্রথম দুইয়ের মধ্যে থেকে প্লে-অফে দ্বিতীয় সুযোগ পেতে বদ্ধপরিকর থাকে সকল দলই।
আর সেই লিগ তালিকায় প্রথম দুইয়ে কারা থাকবে, সেটাই আজকের ম্যাচের মাধ্যমে নির্ধারিত হত। সেই ম্যাচে আরসিবিকে কার্যত দুরমুশ করল সানরাইজার্স। ব্যাটে নেমে প্রথমে আগাগোড়া দুরন্ত খেলে ২৫৫ রান তোলার পর, মূলত শাকিব হুসেন, ঈশান মালিঙ্গার নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ জিতে নিল নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজ়ি। আরসিবিকে তারা ২০ ওভারে ২০০ রানের বেশি করতেই দিল না।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)