Last Updated:
সদ্য মা হয়েছেন সুস্মিতা রায়৷ সদ্যজাতের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্যই তিনি বিয়ে করেছেন, একথাও স্বীকার করেছিলেন অভিনেত্রী৷
কলকাতা: সারা জীবন অনেক সংগ্রাম করেছেন৷ লড়েছেন অর্থাভাবের সঙ্গে৷ নিজেই জানিয়েছেন বহু সাক্ষাৎকারে যে কলকাতায় এসে থাকার জায়গার অভাবে শিয়ালদহ স্টেশনেও রাত কাটাতেও হয়েছেন তাঁকে৷ সেই জায়গা থেকে ধীরে ধীরে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন এবং পায়ের তলার মাটি শক্ত করেছেন সুস্মিতা রায়৷ বিভিন্ন বাংলা ধারাবাহিকে নিয়মিত তাঁকে দেখা গিয়েছে৷ এখন তিনি নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত৷
সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা হয়েছে৷ নিজেই সেই কথা সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি৷ ব্যবসার পার্টনার শুভাশিষ দে-কে বিয়ে করেন তিনি। এর আগে তিনি বিয়ে করেছিলেন অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তীকে৷ সেই বিয়ে ভাঙার পর চক্রবর্তী পরিবারকে নিয়ে নানা অভিযোগ করেন সুস্মিতা৷ এর আগে ২০১৮-তে গর্ভবতী হয়েছিলেন সুস্মিতা৷ কিন্তু শেষ পর্যন্ত মা হতে পারেননি তিনি৷ শেষ মুহূর্তে তাঁর সন্তান পৃথিবীর আলো দেখতে পারেনি৷ সেই শোক ভুলতে পারেননি অভিনেত্রী৷ বারবার সেই কথা বলেছেন৷ সব্যসাচীর সঙ্গে ডিভোর্সের পর আবার যখন বিয়ে করেন তিনি, তখন একটাই কথা বলেন যে, মা হতে চান তিনি৷ তাই আবার বিয়ে করেছেন৷
কানাঘুষো শোনা যাচ্ছিল, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই তড়িঘড়ি বিয়ে সারেন তারা। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টা স্বীকার না করলেও এই পর্বে একাধিকবার সুস্মিতা জোর গলায় বলেছেন, তাঁর বয়স বাড়ছে, তিনি মা হতে চান। এবার তাঁর সেই সাধ পূরণ হয়েছে৷ সুস্মিতা মা হয়েছেন৷
ডেলিভারির দু’দিন আগে তিনি ভর্তি হন হাসপাতালে৷ কারণ বাড়িতে তিনি কিছুটা ভয় পাচ্ছিলেন৷ নার্সিংহোমে যাওয়ার পর, চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি নিশ্চিন্ত ছিলেন৷
কেবিনে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী শুভাশিষ৷ তিনিই ভিডিও করছিলেন সুস্মিতার৷ ক্যামেরার সামন সুস্মিতা জানান যে মা হওয়ার আগের মুহূর্তে তিনি খুব আবেগতাড়িত৷ তাঁর কথায়, পাশের ঘরগুলো থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসছে, কাল আমি শুনতে পাব! এই বলতে বলতে তাঁর গলা বুজে আসে কান্নায়৷ আপাতত সন্তান ও মা দু’জনেই ভাল আছে৷ ছেলে নাকি মেয়ে, কী হয়েছে তাঁদের, তা এখনও জানানি সুস্মিতা ও শুভাশিষ৷
Kolkata,West Bengal
