আজ দিনভর আবহাওয়া কেমন থাকবে?
শপথের দিন, শনিবার সকালে পরিষ্কার আকাশ এবং পরে আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে ! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রভাব অবশ্য কম থাকবে। কলকাতায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। পঞ্জাব থেকে বাংলাদেশ পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। যে অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। এর ফলেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে, রোদের তেজ বাড়বে, গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে।