Last Updated:
Suvendu Adhikari on Birbhum Cash Recovery: টুলু মণ্ডল কাণ্ডে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর। মহম্মদবাজারে নগদ উদ্ধারের পর বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
কলকাতা: বীরভূমের মহম্মদবাজারে কোটি কোটি টাকা উদ্ধার। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতে এখনও সেই টাকা গোনা চলছে। এই ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, সরকারি সম্পতি বা জনগণের টাকা লুট করে যাঁরাই বিপুল সম্পত্তি করেছেন, তাঁদের কাউকে ছাড়া হবে না।
এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর অভিযানের জন্য তাঁদের আন্তরিক অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গোপন সূত্রে পাওয়া নির্ভুল তথ্যের ভিত্তিতে বীরভূম পুলিশের মোহাম্মদবাজার থানার অধীনে অবৈধ বালি মাফিয়া টুলু মণ্ডল ওরফে মহম্মদ নজিবউদ্দিনের আস্তানায় বড়সড় অভিযান চালানো হয়।
Commendable job by our Law Enforcement personnel for the crackdown on Sand Mafia.
Following a precise operation based on source based information, Birbhum Police conducted a major raid under Mohammad Bazar PS targeting the hideout of illegal sand mafia Tullu Mondal alias Mohd… pic.twitter.com/Ln4XJCWKKY
— Suvendu Adhikari (@SuvenduWB) July 29, 2026
* এখনও পর্যন্ত উদ্ধার হওয়া নগদ অর্থ: ₹৫.৫ কোটি (টাকা গণনার কাজ এখনও চলছে)
* উদ্ধার হওয়া সোনা: ১৫ কিলোগ্রাম
এই সফল অভিযানে দ্রুত, পেশাদারিত্বপূর্ণ এবং দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি, বীরভূমের পুলিশ সুপার এবং বীরভূম জেলা পুলিশের সংশ্লিষ্ট সমস্ত পুলিশকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের চলমান অভিযান অব্যাহত থাকবে। আমাদের মূলনীতি হল— ‘দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা’ (Zero Tolerance Policy against Corruption)।
আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, অতীতে যাঁরা জনসম্পদ লুট করে, অবৈধ সম্পদের পাহাড় গড়ে এবং তৎকালীন শাসক রাজনৈতিক দলের সঙ্গে যোগসাজশ রেখে বেআইনি সুবিধা নিয়েছেন, তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না। জনগণের সম্পদ জনগণেরই। যারা সেই সম্পদ লুট করেছে, তাদের আইনের সর্বোচ্চ কঠোরতার মুখোমুখি হতেই হবে। আমাদের নজরদারি, আপসহীন পদক্ষেপ এবং মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।’
আবীর ঘোষাল
Kolkata,West Bengal
