Last Updated:
থালাপতি বিজয় রবিবার সকাল ১০টায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
চেন্নাই: নতুন রাজা। পুরনো রাজপাট। সরকার গঠন নিয়ে কয়েকদিনের অনিশ্চয়তার পর অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাজ্যপাল তাঁকে আগামী ১৩ই মে বা তার আগে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার নির্দেশও দিয়েছেন।
তরুণ তুর্কি থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে প্রবেশ করেছেন ইতিমধ্যে। ২০২৪ সালে তিনি তামিলনাড়ু ভেট্টি কাজাগাম দল গঠন করেন। তার মাত্র দু-বছরেই তামিলনাড়ুর ‘রাজা’ হিসেবে আবির্ভূত হলেন এই তরুণ নেতা। স্বয়ং স্ট্যালিন নিজের নির্বাচনী এলাকা থেকেই নির্বাচনে হেরেছেন। বিজয়ের দল ১০৮টি আসন জিতেছে। ইতিমধ্যে, থালাপথি বিজয়ের শৈশবের বেশ কিছু দুর্লভ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমনই একটি ছবিতে তাঁকে করুণানিধির সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবিটি দেখে নেটাগরিকরা বলছেন যে, করুণানিধি হয়তো কখনও কল্পনাও করতে পারেননি যে এই ছোট্ট ছেলেটি একদিন তাঁর দলকে ধ্বংস করে দেবে। থালাপথি বিজয় নিজের বাবা-মায়ের বিরুদ্ধেই মামলা করেছেন।
কংগ্রেস, সিপিআই, সিপিআই(এম), ভিসিকে এবং আইইউএমএল-এর কাছ থেকে সমর্থনপত্র পাওয়ার পরপরই বিজয় লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করেন। সেখানে তাঁকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রায় সাত দশকে তামিলনাড়ুর ইতিহাসে এই প্রথমবার ডিএমকে ও এআইএডিএমকে ছাড়া কোনও সরকার ক্ষমতায় আসবে। বিজয় ১৯৮৫ সালে শিশুশিল্পী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তাঁর পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তাঁর বাবা চন্দ্রশেখর একজন সুপরিচিত পরিচালক। তাঁর মা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক গায়িকা। বিজয় এখন পর্যন্ত প্রায় ৬৫টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার বেশিরভাগই বক্স অফিসে ব্লকবাস্টার প্রমাণিত হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
