Last Updated:
এ দিন বিধানসভায় অম্বেদকর মূর্তির নীচে দলের বিধায়কদের বিক্ষোভে বসার নির্দেশ দিয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷
কলকাতা: নির্বাচনের ফল প্রকাশের পর দলীয় বিধায়কদের নিয়ে ডাকা প্রথম কর্মসূচিতেই ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস৷ এ দিন বিধানসভায় হকার উচ্ছেদ এবং ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনার প্রতিবাদে বিধায়কদের বিক্ষোভ কর্মসূচিতে বসার নির্দেশ দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ সেই কর্মসূচিতেই অনুপস্থিত থাকলেন তৃণমূলের অর্ধেকের বেশি বিধায়ক৷ বিধায়কদের অনুপস্থিতি এবং তার সম্ভাব্য নিয়ে প্রধান বিরোধী দলের অন্দরেই জল্পনা শুরু হয়েছে৷
বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ৮০ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন৷ কিন্তু এ দিন বিধানসভায় অম্বেদকর মূর্তির নীচে এই বিক্ষোভে তৃণমূলের মাত্র ৩০ জন মতো বিধায়ক হাজির ছিলেন৷ দলের কর্মসূচিতে ৫০ জন বিধায়ক কেন অনুপস্থিত, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা৷
বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষেরও দাবি, ‘গতকাল দলের বৈঠকে যাঁরা এসেছিলেন, তাঁরা প্রত্যেকেই আজ এসেছেন৷ বিরোধীরা যাই বলুক আমরা সবাই একসঙ্গেই আছি৷’
নির্বাচনে বিপর্যয়ের পর থেকেই কালীঘাটে দলের জয়ী এবং পরাজিত প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গতকাল, মঙ্গলবারও দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন মমতা- অভিষেক৷ সেই বৈঠকেও দলের বিধায়কদের খোলা মনে নিজেদের মতামত জানানোর পরামর্শ দেওয়া হয়েছিল৷ আজ ফের কালীঘাটে দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলনেত্রী৷ এর আগে কালীঘাটেরই একটি বৈঠকে দলের নেতাদের উদ্দেশে তৃণমূলনেত্রী বলেন, যাঁরা দল ছাড়তে চান তাঁরা চলে যেতে পারেন৷
Kolkata,West Bengal
