Last Updated:
West Bardhaman News: বিজেপি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে জনবহুল মোড়গুলিতে কর্মী-সমর্থকরা বাজি ফাটিয়ে ও মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগ করে নেন। যে কারণে আসানসোল দক্ষিণের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের গেরুয়া আবির খেলে হুল্লোড় করতে দেখা যায়।
আসানসোল, পশ্চিম বর্ধমান: নবান্নে নবনির্বাচিত ক্যাবিনেটের প্রথম বৈঠকের পরেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা। আসানসোলের রাজপথে দেখা গেল গেরুয়া আবিরের ঢেউ। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার নবান্নে আয়োজিত উচ্চপর্যায়ের মন্ত্রীসভার বৈঠকে একাধিক সিদ্ধান্তে সিলমোহর পড়েছে।
তারপরেই বিজেপি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে জনবহুল মোড়গুলিতে কর্মী-সমর্থকরা বাজি ফাটিয়ে ও মিষ্টি বিতরণ করে আনন্দ ভাগ করে নেন। যে কারণে আসানসোল দক্ষিণের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের গেরুয়া আবির খেলে হুল্লোড় করতে দেখা যায়। বাজি আর রঙিন আবিরে কার্যত অকাল দীপাবলির ছোঁয়া লাগে শহরজুড়ে।
উল্লেখ্য, জেলা তথা আসানসোলের রাজনীতিতে অগ্নিমিত্রা পলের মন্ত্রিত্ব লাভ এক বিশেষ তাৎপর্য বহন করছে। শিল্পাঞ্চলের ঘরের মেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় এলাকার উন্নয়ন নিয়ে আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। বিজেপি কর্মীদের মতে, এই নতুন রাজনৈতিক সমীকরণ পশ্চিম বর্ধমান জেলার শিল্প ও পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনবে।
Asansol,Barddhaman,West Bengal
West Bardhaman News: আয়ুষ্মান ভারতের ঘোষণা হতেই গেরুয়া আবিরে ঢাকল আসানসোল, অলিগলিতে মিষ্টিমুখের ধুম! উৎসবের মেজাজ শহরজুড়ে
