Last Updated:
West Bardhaman News: জনবহুল এলাকায় মদ্যপ যুবকের তাণ্ডব। এলাকায় তীব্র চাঞ্চল্য। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত একটি সাইকেল স্ট্যান্ডে চড়াও হয়ে ঝন্টু ধারা নামে ওই যুবক ব্যাপক অশান্তি সৃষ্টি করে বলে অভিযোগ। অভিযোগ দীর্ঘদিন ধরে মহিলাদের চাপ দিচ্ছিল অভিযুক্ত।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরের সিটি সেন্টারে ভয়াবহ কাণ্ড! জনবহুল এলাকায় মদ্যপ যুবকের তাণ্ডব। এলাকায় তীব্র চাঞ্চল্য। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা পরিচালিত একটি সাইকেল স্ট্যান্ডে চড়াও হয়ে ঝন্টু ধারা নামে এক যুবক ব্যাপক অশান্তি সৃষ্টি করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক দীর্ঘদিন ধরেই মহিলাদের ওপর চাপ সৃষ্টি করছিল এবং স্ট্যান্ডটি ছেড়ে দেওয়ার জন্য ক্রমাগত হুমকি দিয়ে আসছিল।
তারপর এই বিরোধ চরম আকার ধারণ করে। অভিযোগ উঠেছে, রবিবার ঝন্টু ধারা মদ্যপ অবস্থায় একটি ধারালো অস্ত্র নিয়ে স্ট্যান্ডে প্রবেশ করে এবং সেখানে কর্মরত মহিলাদের ভয় দেখাতে শুরু করে। অভিযোগ, পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে কয়েকজন মহিলার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। খুব স্বাভাবিকভাবে ভরদুপুরে এমন ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়
অন্যদিকে, স্বনির্ভর গোষ্ঠীর এই মহিলারা যাতে নিরাপদে তাঁদের কাজ চালিয়ে যেতে পারেন, তার জন্য পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শিল্পাঞ্চলের কেন্দ্র সিটি সেন্টার। আর এমন জায়গায় মদ্যপ মুবকের এমন কাণ্ড দেখে রীতিমতো হুলস্থুল পড়ে গিয়েছে। তবে বর্তমানে এলাকাটি পুলিশি নজরদারিতে রয়েছে। পুলিশি তৎপরতার জেরে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: মদ্যপ অবস্থায় মহিলাদের সঙ্গে তাণ্ডব, ধারালো অ*স্ত্র হাতে প্রাণনাশের হুমকি! দুর্গাপুরে নজিরবিহীন কাণ্ড
