Last Updated:
West Bardhaman News: বিধায়কের কথা মেনে বুথে বুথে সাফাই অভিযান শুরু হয়ে গেল পাণ্ডবেশ্বর এলাকায়। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা গিয়েছিল। আর তারপরেই দলের কর্মী-সমর্থকদের স্বচ্ছতা অভিযানে নামতে দেখা গেল।
পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান: নির্বাচিত হওয়ার পরেই ঝাঁটা হাতে এলাকা পরিষ্কার করতে দেখা গিয়েছিল বিধায়ককে। তিনি নিধান দিয়েছিলেন, এলাকায় পরিছন্নতা বজায় রাখতে হবে। আর বিধায়কের কথা মেনে বুথে বুথে সাফাই অভিযান শুরু হয়ে গেল পাণ্ডবেশ্বর এলাকায়। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা গিয়েছিল। আর তারপরেই দলের কর্মী-সমর্থকদের স্বচ্ছতা অভিযানে নামতে দেখা গেল।
গোটা এলাকা জুড়ে শুরু হয়েছে এক ব্যাপক স্বচ্ছতা অভিযান। এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রা অঞ্চলের প্রতিটি বুথে বুথে ছড়িয়ে পড়েছে সেই স্বচ্ছতা অভিযান। বিধায়কের স্পষ্ট নিদান ছিল, পাণ্ডবেশ্বরকে স্বচ্ছ ও সুন্দর করে গড়ে তোলার জন্য। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে আজ কেন্দ্রা অঞ্চলের বিভিন্ন বুথে বিজেপি কর্মীদের সক্রিয় সাফাই অভিযানে নামতে দেখা যায়।
এদিন বিজেপি কর্মীরা এলাকার স্কুল, মন্দির, সাধারণ রাস্তাঘাট এমনকি নর্দমাও পরিষ্কার করেন। দলীয় কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন রাস্তাঘাট বা নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য কোনও সঠিক পরিকল্পনা করা হয়নি। বিজেপি কর্মীদের এই তৎপরতা দেখে এলাকার মানুষ নতুন করে আশার আলো দেখছেন।
সাফাই অভিযানের পাশাপাশি এলাকার বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যা বিজেপি কর্মীদের সামনে তুলে ধরেন। গ্রামবাসীদের অভিযোগ, অনেক বাড়িতে কল থাকলেও সেখান দিয়ে জল পড়ে না। স্থানীয়রা দ্রুত এই জলকষ্ট দূর করার আর্জি জানিয়েছেন। এছাড়া এলাকায় থাকা দুটি পুকুর বর্তমানে আগাছায় ভর্তি হয়ে পড়ে রয়েছে, যা সংস্কারের আবেদন জানিয়েছেন স্থানীয়রা।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: বুথে বুথে বিজেপি কর্মীদের ‘ঝাড়ু ‘ অপারেশন, মেগা সাফাই অভিযান পাণ্ডবেশ্বরে! স্কুল, মন্দির সব ঝকঝকে হয়ে গেল নিমেষে
