Last Updated:
বাংলার কুরুক্ষেত্রের দ্বিতীয় দফায় হেভিওয়েট টক্কর। এবার ভোটের ভরকেন্দ্র অবশ্যই ভবানীপুর। একদিকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাই ভবানীপুরের ভোটে দেশের নজর।
কলকাতা: সকাল সকাল আরবানা আবাসনে ভোট দিলেন অভিনেতা ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল লাইনে দাঁড়িয়ে সবার আগে ভোট দিলেন রচনা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সবুজের সমর্থক। তাই সবুজ পোশাক পরে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। এই নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেন রচনা৷ প্রচন্ড রোদেও অভিনেত্রীকে দেখা গেছে প্রচারে ব্যস্ত থাকতে৷
বাংলার কুরুক্ষেত্রে আজ, ২৯ এপ্রিল, শেষ ভোট যুদ্ধ। দ্বিতীয় দফার ভোটে ৭ জেলার ১৪২ আসনে ভোটগ্রহণ। মূলত তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। SIR নাম বাদের পর কোন ফুলে মতুয়াদের সমর্থন? চোরাস্রোতে ভর করে কি জমি পাবে হাত-কাস্তে? দ্বিতীয় দফার ভোটযুদ্ধে কতটা ফ্যাক্টর হবে ISF? আজ সকাল সাতটা থেকে দক্ষিণবঙ্গের ৭ জেলায় শেষ দফার ভোটগ্রহণ চলছে। রয়েছে কড়া নিরাপত্তা৷ সকাল থেকে এখনও পর্যন্ত (সকাল ৮টা) কোনও অশান্তি ঘটনা ঘটেনি৷
বাংলার কুরুক্ষেত্রের দ্বিতীয় দফায় হেভিওয়েট টক্কর। এবার ভোটের ভরকেন্দ্র অবশ্যই ভবানীপুর। একদিকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাই ভবানীপুরের ভোটে দেশের নজর।
Kolkata,West Bengal