West Bengal Election 2026 Phase 2 Voting: “লড়াই কঠিন, কিন্তু উন্নয়নই শেষ কথা!” তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী রচনা বন্দ্যোপাধ্যায়


Last Updated:

TMC MP Rachana Banerjee: দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতোই ভোট দিলেন এই টলিউড তারকা। ভোট দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা ও লড়াইয়ের কথা ভাগ করে নিলেন।

তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী রচনা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী রচনা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ২৯ এপ্রিল, বুধবার,বাংলার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট৷ অত্যন্ত গুরুত্বপূর্ণ দফার ভোটগ্রহণ চলছে। আর এই ভোটের দিনে নজর কাড়লেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতোই ভোট দিলেন এই টলিউড তারকা। ভোট দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা ও লড়াইয়ের কথা ভাগ করে নিলেন।

সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিতে পৌঁছে যান দিদি নম্বর ১ রচনা। চোখে রোদচশমা আর হালকা রঙের সুতির সালোয়ার কামিজে তাঁকে চেনা মেজাজেই পাওয়া গেল। ভোট দেওয়ার পর রচনার গলায় শোনা গেল লড়াইয়ের আত্মবিশ্বাস। তিনি সরাসরি বলেন, “এবারের লড়াইটা বেশ কঠিন”। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলিই তাঁকে জেতাতে সাহায্য করবে বলে মনে করেন তিনি।

রচনার বক্তব্য, “এবারের লড়াই অবশ্যই কঠিন, একে খুব সহজ ভাবার কোনও কারণ নেই। দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে অনেক পরিশ্রম করেছেন। আমরা যারা দলের হয়ে কাজ করছি, প্রতিটি কর্মী ও প্রতিনিধি গত কয়েক মাস ধরে মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করেছি।”

নিজের আবাসন আরবানায় সকাল সকাল ভোট দেন রচনা৷ ভোট দিয়ে ক্যামেরার সামনে ছবিও তোলেন হাসিমুখে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/

West Bengal Election 2026 Phase 2 Voting: “লড়াই কঠিন, কিন্তু উন্নয়নই শেষ কথা!” তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী রচনা বন্দ্যোপাধ্যায়

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog WPForms – Zapier WPHobby Addons for Elementor WPHobby WooCommerce Mini Cart WPJobus – Job Board and Resumes WordPress Theme WPLMS Learning Management System for WordPress WPML Integration with AMP WPMU DEV Admin Panel Tips WPMU DEV Affiliates WPMU DEV Appointments Plus WPMU DEV Automessage