সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিতে পৌঁছে যান দিদি নম্বর ১ রচনা। চোখে রোদচশমা আর হালকা রঙের সুতির সালোয়ার কামিজে তাঁকে চেনা মেজাজেই পাওয়া গেল। ভোট দেওয়ার পর রচনার গলায় শোনা গেল লড়াইয়ের আত্মবিশ্বাস। তিনি সরাসরি বলেন, “এবারের লড়াইটা বেশ কঠিন”। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলিই তাঁকে জেতাতে সাহায্য করবে বলে মনে করেন তিনি।