Ranjit Mallick: পরিবারের সকলের সঙ্গে ভোট দিলেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক৷ সঙ্গে ছিলেন স্ত্রী ও মেয়ে কোয়েল৷ গত ৬০ বছর ধরে ভোট দিচ্ছেন তিনি৷ তবে এবার তাঁর মন কিছুটা খারাপ৷ কারণ তাঁর মতে বহু মানুষ এবার ভোট দিতে পারেননি৷ যদিও SIR নিয়ে কোনও মন্তব্য করেননি রঞ্জিতবাবু৷