*প্রস্তাবিত এই প্রকল্পের রূপরেখা অনুযায়ী, যোগ্য বেকার স্নাতকদের (গ্র্যাজুয়েট) প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি, অন্যান্য যোগ্য বেকার যুবক-যুবতীরা পাবেন মাসে ২,০০০ টাকা করে আর্থিক সাহায্য। মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত বলেন, ২১ থেকে ২৫ বছর বয়সীদের জন্য এই প্রকল্প। ইতিমধ্যে সরকারিভাবে আলোচনা করা হচ্ছে কারা এই সুবিধা পাবে, কারা পাবেন না। যুবতীরা পাবেন কিনা, তাও আলোচনাস্তরে।
