ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: আলিপুর কোর্টে জাভেদ খানের আত্মসমর্পণ। কাউন্টিংয়ের পরেই তিলজলায় অশান্তির মামলা। তিলজলায় অশান্তির মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক। কসবার তৃণমূল বিধায়ক-সহ একাধিকের বিরুদ্ধে FIR। সেই মামলাতেই তৃণমূল বিধায়কের কোর্টে আত্মসমর্পণ।
৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর, তিলজলা এলাকাতেই ঝামেলা হয়। এবং এই অশান্তির ঘটনায় একাধিক ব্যক্তি, ১০ জনের নামে এফআইআর হয়। তার সঙ্গে কসবার তৃণমূল বিধায়ক জাভেদ আহমেদ খান, তার নামও এফআইআর-এ ছিল। পুলিশ আধিকারিকদের কাছে অভিযোগ হয়, তার প্রেক্ষিতে কসবা তৃণমূল বিধায়ক জাভেদ খানের বিরুদ্ধে এফআইআর হয়। এই মামলায় বাকি ১০ জনের ইতিমধ্যেই জামিন হয়ে গিয়েছে, আদালত সূত্রে এমনটাই খবর। এই ঘটনায় যিনি অন্যতম অভিযুক্ত ছিলেন, জাভেদ আহমেদ খান, তিনি এখনও পর্যন্ত আদালতে হাজিরা দেননি। আজকে দুপুরে আড়াইটে নাগাদ, আলিপুর আদালতে তাঁকে দেখতে পাওয়া গেল।
আদালত সূত্রে খবর, তিলজলা থানায়, ৪ মের পরে, হিংসার ঘটনায়, দায়ের হওয়া মামলায়, তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ আহমেদ খানের নাম জড়ায়। আর সেই মামলাতেই, আত্মসমর্পণ করার জন্য, আলিপুর আদালতে এসেছিলেন কসবার তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ আহমেদ খান।