Last Updated:
Aditi Munshi: নির্বাচনী হলফনামায় আয়ের তথ্য গোপনের অভিযোগে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি। বাগুইআটি থানার FIR ২০৭/২০২৬ মামলায় শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে।
কলকাতা: গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেছেন অদিতি মুন্সি ও দেবরাজ চক্রবর্তী। এমনটাই জানিয়েছেন আইনজীবী আকাশদীপ মুখোপাধ্যায়। আয় বহির্ভূত সম্পর্কিত মামলায় বাগুইআটি থানার FIR নং ২০৭/২০২৬-এ তাঁর বিরুদ্ধে গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি। বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে দায়ের হয়েছে মামলা। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় সঠিক আয় দেখানো হয়নি। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলে গ্রেফতার করা হতে পারে। আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি এবং স্বামী দেবরাজ চক্রবর্তী।
গতকাল, বুধবার দেবরাজ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুরনো একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ২০২১ সালে প্রসেনজিৎ বিশ্বাস বিজেপি কর্মী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী পরবর্তী ক্ষেত্রে অস্বাভাবিক ভোট পরবর্তী অশান্তি হয় বলে অভিযোগ হয়েছিল। সেই মামলাতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
