Last Updated:
পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় রবিবার সুইৎজ়ারল্যান্ডে বৈঠকে বসেছিল আমেরিকা এবং ইরান। প্রথম দফার বৈঠক হয়ে গিয়েছে। তবে তা কতটা ইতিবাচক, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথম দফার বৈঠক চলাকালীনই ইরানে ফের হামলার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন সুইৎজ়ারল্যান্ডে যাওয়া ইরানি প্রতিনিধিদলকেও।
ওয়াশিংটন: আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স রবিবার সুইৎজারল্যান্ডে ইরানকে ঘিরে উচ্চপর্যায়ের আলোচনার সময় তাঁর প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তিদের নিয়ে রসিকতা করে সবাইকে চমকে দিয়েছেন।
আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভান্স মজা করে তাঁর দুই প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তিদের নাম প্রকাশ করেন ৷ যাঁদের মধ্যে একজন হলেন, তাঁর স্ত্রী উষা ভান্স এবং অপরজন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মুনির।
তিনি বলেন, “যেহেতু ফিল্ড মার্শাল আসিম মুনির ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে আমাদের স্বাগত জানিয়েছিলেন, তাই আমি মজা করে বলি যে আমার জীবনে দু’জন খুবই গুরুত্বপূর্ণ মানুষ আছেন। একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি। ভারতীয় মানুষটি হলেন আমার স্ত্রী, আর পাকিস্তানি হলেন ফিল্ড মার্শাল মুনির।”
তিনি এই মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী শেখ মহম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির উপস্থিতিতে।
এরপর ভান্স আসিম মুনিরের প্রশংসা করে বলেন, গত তিন মাসে তিনি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে প্রায় সবার চেয়ে বেশি কথা বলেছেন।
তিনি বলেন, “সম্ভবত গত তিন মাসে আমি যতজনের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে মুনিরের সঙ্গেই সবচেয়ে বেশি কথা হয়েছে। তাঁর রাষ্ট্রনায়কোচিত প্রজ্ঞা ও সামরিক নেতৃত্ব ছাড়া আমরা আজ এখানে পৌঁছাতে পারতাম না। তিনি নিজেকে একজন অসাধারণ কূটনীতিক হিসেবে প্রমাণ করেছেন।”
JD Vance:
I have joked that I have two very, very important people in my life.
An Indian and a Pakistani.
The Indian is my wife, and the Pakistani is Field Marshal Munir. pic.twitter.com/eWXuMv9lFB
— Clash Report (@clashreport) June 21, 2026
আসিম মুনিরের প্রতি ভান্সের এই প্রশংসা এমন এক সময় এল, যখন কয়েক দিন আগেই তিনি রসিকতার ছলে মন্তব্য করেছিলেন যে পাকিস্তানের সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই। তিনি তখন ব্যাখ্যা করছিলেন কেন ওয়াশিংটন ইরান শান্তি চুক্তির শর্তাবলি প্রকাশে বিলম্ব করেছে।
তিনি বলেছিলেন, “পাকিস্তান ও কাতারের ব্যবস্থায় আমাদের মতো প্রথম সংশোধনী (ফার্স্ট অ্যামেন্ডমেন্ট) এবং সংবাদপত্রের স্বাধীনতা নেই।”
ভাইস প্রেসিডেন্ট ভান্স প্রায়ই তাঁর ১২ বছরের বিবাহিত জীবনের নানা অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তাঁর স্ত্রী উষা ভান্সের বাবা-মা ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে আমেরিকায় এসেছিলেন।
সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে ভান্স জানান, যখন তিনি প্রথম তাঁর মাকে উষার ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কথা জানিয়েছিলেন, তখন তাঁর মা কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
Kolkata,West Bengal
