যোগ্যতা এবং মাসিক সুবিধা:অন্নপূর্ণা যোজনার অধীনে, প্রত্যেক যোগ্য মহিলা তাঁর আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (Direct Benefit Transfer) পদ্ধতিতে প্রতি মাসে ৩,০০০ টাকা, অর্থাৎ বছরে ৩৬,০০০ টাকা পেয়ে থাকেন। এই সুবিধার জন্য, আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং রাজ্যের বৈধ ভোটার তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে।
