Last Updated:
CJP Protest Clash: প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল ও জমায়েতের ঘটনায় বিশৃঙ্খলা নিয়ে এবার দায়ের হল আজ হেয়ার স্ট্রিট থানায়। এর মধ্যে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা রয়েছে।
কলকাতা: প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল ও জমায়েতের ঘটনায় আজ হেয়ার স্ট্রিট থানায় দায়ের হল ছয়টি এফআইআর। এর মধ্যে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা রয়েছে। এছাড়াও বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে এফআইআর হয়েছে।
শুক্রবার ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভকে কেন্দ্র করে কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। পুলিশের অভিযোগ, AIDSO, AIDYO, CPI(M-L), DYFI, AISA, PDSF, AFSA, DSF, ISU এবং APDR-সহ একাধিক সংগঠনের নেতৃত্বে বিপুল সংখ্যক মানুষ পুলিশের কোনও অনুমতি ছাড়াই ডোরিনা ক্রসিং (জওহরলাল নেহরু রোড ও রানি রাসমণি অ্যাভিনিউ মোড়)-এ জমায়েত হন।
বিক্ষোভকারীরা পতাকা, ব্যানার ও গাড়ি নিয়ে রাস্তা দখল করে মাইক্রোফোনে বক্তব্য রাখতে শুরু করেন। পুলিশের দাবি, ওই বক্তব্যে জনতাকে উসকানি দিয়ে পুরো ডোরিনা ক্রসিং দখল করার আহ্বান জানানো হয়। পুলিশের অভিযোগ, বারবার মাইকিং করে জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয় এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। বরং বিক্ষোভকারীরা পুলিশ, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এবং পথচারীদের লক্ষ্য করে জলভর্তি বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করেন। এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।
কী কী অভিযোগ আনা হয়েছে?
বেআইনি জমায়েত, বেআইনি জমায়েত থেকে অপরাধ সংগঠিত করা অশান্তি ছড়ানো, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং তার সাথে মারধর করা, রাস্তা অবরোধ করা, শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে উস্কানি ও বিদ্বেষ ছড়ানো, সরকারি আদেশ অমান্য করা, একই উদ্দেশ্য নিয়ে একাধিক ব্যক্তির অপরাধ সংগঠিত করা – মূলত এই সমস্ত ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
সাংবাদিক হেনস্থার প্রতিবাদে বিধায়করা:
এদিকে বিধায়কদের তরফে জানানো হয়েছে, এই মিছিল ও অবস্থানে আজ ২৫ জুলাই শনিবার দুপুর ১টা নাগাদ সমস্ত বিধায়করা সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে কালো ব্যাচ পরে বিধানসভা থেকে প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করবেন বলে জানিয়েছেন তাঁরা। সাংবাদিকদের গায়ে হাত দেওয়া যাবে না, আন্দোলন যাদেরই হোক। বাম আর ‘জিহাদি’ বাহিনীর প্রত্যেকটি কালপ্রিটকে খুঁজে বের করে শাস্তি দেবে আমাদের রাজ্য সরকার। এমনটাই দাবি করা হচ্ছে বিধায়কদের তরফে।
Kolkata,West Bengal
Jul 25, 2026 10:35 AM IST
