হরিদ্বার: চৌবাচ্চার জল দেখতে ঝুঁকেছিলেন। তাতেই ঠান্ডা স্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। জলের মধ্যে কিলবিল করছিল সাপের ছানা। একটি নয়, দু’টি নয়, সব মিলিয়ে ২৭টি। সেই ভিডিও সামনে আসতেই শিউড়ে উঠছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। (Snakes in Water Tank)
उत्तराखंड –
हरिद्वार में एक घर में पानी की टंकी से 27 सांप निकले हैं। जब टोंटियों में पानी की प्रॉब्लम शुरू हुई, तब झांकने पर इसका पता चला। वन विभाग ने सभी सांप रेस्क्यू किए।@journorai pic.twitter.com/o65Z5JVASP— Sachin Gupta (@Sachingupta) June 9, 2026
উত্তরাখণ্ডের হরিদ্বারের ঘটনা। সেখানকার সরাই গ্রামে বাড়ির চৌবাচ্চায় জল ভরে রাখা ছিল। চৌবাচ্চার জলে কিছু নড়ছে বলে হঠাৎ মনে হয় বাড়ির এক সদস্যের। সেই মতো ঝুঁকে পড়ে জলের ভিতর দেখতে গিয়েছিলেন। কিন্তু জলে যা দেখলেন, তাতে হাত-পা একেবারে ঠান্ডা হয়ে যায় তাঁর। (Viral Video)
ওই ব্যক্তি বাড়ির অন্যদেরও ডেকে আনেন। দেখা যায়, জলের ভিতর একাধিক সাপের ছানা কিলবিল করছে। পাড়া-পড়শিরাও ছুটে আসেন ওই দৃশ্য দেখতে। খবর দেওয়া হয় বন দফতরকে। বন দফতরের আধিকারিকরা এসে একটি একটি করে সাপের ছানাগুলিকে বের করেন। একটি প্লাস্টিকের জারে ভরা হয় একটি একটি করে। সাপ ধরতে অভ্য়স্ত তালিব এবং ভোলাকেও ডাকা হয়। এক এক করে চৌবাচ্চা থেকে সাপের বাচ্চাগুলিকে বের করে আনতে হাত লাগান তাঁরাও।
उत्तराखंड –
हरिद्वार में एक घर में पानी की टंकी से 27 सांप निकले हैं। जब टोंटियों में पानी की प्रॉब्लम शुरू हुई, तब झांकने पर इसका पता चला। वन विभाग ने सभी सांप रेस्क्यू किए।#snake #uttarakhand pic.twitter.com/uFAVuMDOnj— Manjeet Vishwas (@ManjeetVishwas) June 9, 2026
আরও পড়ুন: ফের ভূমিকম্প পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, কাঁপল কলকাতাও, দুলে উঠল মাটি
রেঞ্জ অফিসার শিশুপাল সিংহ জানিয়েছেন, সব মিলিয়ে ২৭টি সাপের ছানাকে বের করে আনা হয়েছে। অন্যত্র ছেড়ে দেওয়া হবে সেগুলিকে। তবে চৌবাচ্চা আঁতুড় ঘর হয়ে উঠতে পারে, তা ভাবতেও পারছেন না অনেকে। গ্রামবাসীদের মধ্যেও তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপের ছানা উদ্ধার দেখতে ভিড় করেন অনেকেই। সুষ্ঠু ভাবেই গোটা কাজ সম্পন্ন হয়।