কলকাতা: প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে, স্বাস্থ্য-সংক্রান্ত একাধিক সমস্যায় ভুগছেন অভিনেত্রী জাসমিন ভাসিন (Jasmin Bhasin)। একটা সময়ে, দুবাইয়ের হাসপাতালে দীর্ঘদিনের জন্য ভর্তি ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায়, জাসমিন ভাসিনের প্রেমিক আলি গোনি অভিনেত্রীর বিভিন্ন স্বাস্থ্য-সংক্রান্ত কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতেন। আপাতত ভারতে ফিরে এসেছেন অভিনেত্রী, তবে চিকিৎসার মধ্যেই রয়েছেন তিনি। দুবাইয়ের হাসপাতালে ভর্তি থাকার পকে, প্রাথমিক চিকিৎসা করে তিনি ফিরে আসেন, ভারতে। তবে সদ্যই অভিনেত্রী জানিয়েছেন, দুবাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়াটা তাঁকে মানসিকভাবে ভীষণ ধাক্কা দিয়েছিল।
কী হয়েছে জাসমিন ভাসিনের?
সদ্য দেওয়া একটি ইন্টারভিউতে জাসমিন জানিয়েছেন, প্রথমে শারীরিক অসুস্থতাকে তেমন গুরুত্ব দেননি তিনি, দুবাইতে চলে গিয়েছিলেন ছুটি কাটাতে। তবে সেখানে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে ভর্তি হতে হয়। প্রাথমিকভাবে শরীর খারাপটাকে গুরুত্ব না দেওয়ার জন্যই এতটা বাড়াবাড়ি হয়েছিল তাঁর। অভিনেত্রী জানান, বিদেশ সফরে গিয়ে তাঁর জ্বর আসে। এতটাই বাড়াবাড়ি হয় যে, হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা মনে করেছিলেন, স্যালাইন এবং অন্যান্য ওষুধ নিলে ও হাসপাতালে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে জাসমিন। তবে ৩ দিন কেটে যাওয়ার পরেও, সুস্থ হননি জাসমিন। তখন চিকিৎসকেরা সন্দেহ করেন যে, শরীরে অন্য সমস্যা রয়েছে জাসমিনের। সেখান থেকেই শুরু হয় বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা।
অভিনেত্রী জানিয়েছেন, হাসপাতালে একাধিক পরীক্ষা হয় তাঁর। শরীরে সিআরপি মাত্রা শূন্য থেকে পাঁচের মধ্যে থাকে, কিন্তু জাসমিনের ক্ষেত্রে তা হয়ে গিয়েছিল, ৩২৩। চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা করে জানান, জাসমিনের অন্ত্রের একটি অংশে প্রদাহ ধরা পড়েছে। সেই কারণেই তাঁর জ্বর আসছে কি না, তা অবশ্য চিকিৎসকেরা জানাননি। প্রাথমিকভাবে সুস্থ হয়ে, জাসমিন দেশে ফিরে এসেছেন। তবে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে ঈশ্বরের কৃপায় এখনও তিনি ভাল রয়েছেন। কিন্তু তিনি যে ভাল আছেন, সেটা বলতেও ভয় পান জাসমিন। পাশাপাশি অভিনেত্রী আরও জানিয়েছেন, তিনি কাজের চাপ কমিয়ে দিয়েছেন। গত কয়েক বছর ধরে, তাঁর ওপর এতটা কাজের চাপ পড়ছিল যে, তাতে আরও অসুস্থ হয়ে পড়েছিলেন জাসমিন। এখন তিনি বর্তমানে কাজের চাপ অনেকটাই কমিয়েছেন একটা।