Last Updated:
সূত্রের খবর, মদনের দক্ষিণেশ্বরের বাড়ির বিছানার তলা থেকে উদ্ধার হয়েছে টাকা এবং নথি৷ যদুবাবুর বাজারে মদন মিত্রের পার্টি অফিসেও অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ ভবানীপুরের ধীরেন্দ্রনাথ ঘোষ রোডে বাড়ি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের৷ পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স-সহ ইডির টিম শনিবার সেই বাড়িতে পৌঁছেছিল৷
কলকাতা: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে তল্লাশি অভিযানে পাওয়া মোবাইল ফোন ফরেন্সিককে পাঠাল ইডি। কামারহাটির বিধায়কের দক্ষিণেশ্বরের বাড়ি থেকে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত নথি উদ্ধার হয়েছে। ভবানীপুর বাড়ি থেকেও কয়েকটি অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য উদ্ধার হয়েছে। জোকার ফ্ল্যাট থেকে একাধিক নথি উদ্ধার হয়েছে। বেশকিছু ব্যবসায়ীর মোবাইল নম্বরও মিলেছে।
ইডি সূত্রের খবর, ২০২৩ সালের ১৯ মার্চ অয়ন শীলের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রািন্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। অফিস থেকে উদ্ধার হয় শতাধিক ওএম আর শিট। যার মধ্যে বেশ কিছু শিট ‘ফাঁকা’ ছিল। সেই সময়েই সামনে আসে কামারহটি ও অন্যান্য পুরসভার নাম। সেই সূত্র ধরেই স্ক্যানারে মদন মিত্র। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলাতে মদন মিত্রর ভবানীপুরের বাড়িতে পৌঁছয় সিবিআই। আর শনিবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির তদন্তকারীরা।
শনিবার আট ঘণ্টা তল্লাশি শেষে জোকায় মদন মিত্রের ফ্ল্যাট থেকে বেরিয়ে যান ইডির তদন্তকারী আধিকারিকেরা। সকাল আনুমানিক ৭ টা নাগাদ আসেন কেন্দ্রীয় সংস্থা। দুপুর তিনটে নাগাদ বেরিয়ে যান তাঁরা। প্রায় আট ঘণ্টা চলে তল্লাশি অভিযান। তালা ভেঙে ঢুকতে হয় ইডির আধিকারিকদের। একটি নতুন তালাও লাগিয়ে দেওয়া হয় মদন মিত্রের ফ্ল্যাটে। তবে ফ্ল্যাট থেকে কিছু পাওয়া যায়নি।
শনিবার সকালেই মদন মিত্রের বাসভবন-সহ একাধিক জায়গায় হানা দেয় ইডি৷ সূত্রের খবর, পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল নেতা মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালায় ইডি৷ ভবানীপুরের বাড়ির পাশাপাশি, জোকায় মদন মিত্রর পুরানো ফ্ল্যাটেও যায় ওই সংস্থা। অভিযোগ, কামারহাটি-সহ একাধিক পুরসভায় বিভিন্ন পদে বেআইনি ভাবে নিয়োগ করে দিয়েছিলেন মদন। তার জন্য ঘুষ নিয়েছিলেন। ইডি জানতে পেরেছে, পুরসভায় ১২৫টিরও বেশি বেআইনি নিয়োগের সঙ্গে মদনের যোগ রয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
