ABP Ananda Live: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) প্রয়াণের পরে কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। তদন্ত চললেও, জীবন তো আর থেমে থাকে না। সময়ের নিয়ম মেনে, কাজে ফিরেছেন, অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)। জি ফাইভে (Zee 5)-এর নতুন ওয়েব সিরিজ, ‘তারকাটা’-র (Taarkata) মুখ্যভূমিকায় রয়েছেন তিনি। এই সিরিজে অভিনয়ের পাশাপাশি, যৌথভাবে প্রযোজনার দায়িত্বেও রয়েছেন, বিক্রম চট্টোপাধ্যায় (Bikram Chatterjee)। নতুন সিনেমার কাজ থেকে শুরু করে পরিবার, একমাত্র সন্তান সহজ.. সমস্ত বিষয় নিয়েই মন খুলে কথা বললেন প্রিয়ঙ্কা সরকার। অকপটে স্বীকার করলেন যে, জীবনের কঠিন সময়ে কাকে কাকে পাশে পেয়েছেন। উত্তর দিলেন, কী ভাবছেন ‘সহজ-কথা’-র ভবিষ্যৎ নিয়ে। প্রিয়ঙ্কার কথা, শুনল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)।