Last Updated:
সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখেছেন, রাজনীতির মঞ্চে বক্তব্য রাখতে শুনেছে৷ কিন্তু সায়নী ঘোষের এই গুণের কথা অনেকেই জানেন না৷
কলকাতা: সায়নী ঘোষ, বাংলা সিনেমার পরিচিত অভিনেত্রী৷ রাজনীতির সঙ্গেও যুক্ত তিনি৷ রাজনীতিতে প্রবেশের আগে সায়ানী ঘোষ বাংলা সিনেমা ও টেলিভিশন জগতের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব৷ রাজনীতিক হিসেবেও তিনি অত্যন্ত পরিচিত৷ তবে তাঁর প্রথম প্রেম সবসময়ই অভিনয়৷ এমনই বহুবার বলেছেন সায়নী ঘোষ৷ তবে সাংসদ হিসেবে তাঁর অনেক বড় দায়িত্ব রয়েছে৷ তাই এই দুইই এখন তাঁর জীবনের সমান গুরুত্বপূর্ণ অংশ। ফলে তিনি নিজের পছন্দের চরিত্র পেলেই অভিনয় করেছেন৷ যদিও অভিনয়ের জন্য এখন কম সময় দিতে পারেন সায়নী৷ তবে যখন অভিনয় করেন, তখন তাতেই ডুবে থাকেন সায়নী ঘোষ৷
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সায়নী৷ তাঁর অভিনয় জীবন শুরু হয় ‘ইচ্ছে ডানা’ সিরিয়াল থেকে এবং বড় পর্দায় তাঁর প্রথম আবির্ভাব ঘটে ‘নটবর নটৌত’ ছবিতে৷ একটি ছোট চরিত্রে অভিনয় করেন সায়নী। এরপর তিনি রাজ চক্রবর্তীর ‘ শত্রু’ ছবিতে কিছু প্রবীণ অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন এবং পরে রাজ চক্রবর্তীর ‘ প্রলয় আসছে’ -তে একজন স্বাধীনচেতা সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেন৷ রাজ চক্রবর্তীর ছবি কানামাচি-থেকে সকলের নজরে আসেন অভিনেত্রী সায়নী ঘোষ৷ এরপর বহু ছবিতে অভিনয় করেছেন এবং এক এক চরিত্র ছিল এক এক রকম৷
সায়নীর কেরিয়ারে বহু ছবি হিট৷ তবে সেরা ৫টি ছবি অবশ্যই হবে কানামাছি, রাজকাহিনী, মায়ের বিয়ে, অন্দরকাহিনী, অপরাজিত৷
রাজকাহিনী (২০১৫) সৃজিত মুখার্জি পরিচালিত রাজকাহিনী ছবিতে এক যৌনকর্মী কলির চরিত্রে অভিনয় করেছিলেন সায়নী ঘোষ, মায়ের বিয়ে (২০১৫) পরিচালক অভিজিৎ গুহ ও সুদেশ্ন রায়ের ছবিতে মা এ মেয়ের এক মিষ্টি গল্প তুলে ধরা হয়৷ দ্বিখণ্ডিত (২০১৯) ২০১৯ সালের এই সিনেমাটি ছিল নবারুণ সেনের পরিচালিত প্রথম ছবি। ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারে আক্রান্ত এক লেখককে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে সায়োনী ঘোষ একজন মনোরোগ বিশেষজ্ঞের ভূমিকায় অভিনয় করেছেন।
পর্দায় অভিনেত্রী হিসেবে সায়নীকে সকলেই দেখেছেন৷ দেখেছেন রাজনীতিক হিসেবে মঞ্চেও৷ কিন্তু আপনি কী জানেন যে সায়নী একজন দক্ষ গায়িকা এবং প্লেব্যাকও করেছেন একটি অতি জনপ্রিয় সিনেমায়? ছবির নাম বোঝে না সে বোঝে না৷ রাজ চক্রবর্তীর এই সুপারহিট ছবিতে অ্যাশ কিং-এর সঙ্গে জুটিতে গান গেয়েছেন সায়নী৷ গানটি হল কঠিন৷ এই গানের জন্য তিনি জিতেছিলেন পুরস্কারও৷
অন্য অনেক ছবিতে তিনি পর্দায় গান গয়েছেন৷ কখনও কোনও অনুষ্ঠানেও সায়নীর গান শোনা গিয়েছে৷ অর্থাৎ সায়নী ঘোষের এই ট্যালেন্ট অনেকেরই জানা ছিল না৷ আপনি কী জানতেন? বা এই গানটি আগে শুনেছেন? তাহলে এখন শুনে নিন৷
Kolkata,West Bengal
Jun 10, 2026 10:02 PM IST
