Last Updated:
কিন্তু, ভোটে হেরে যাওয়ার পরেও পদত্যাগ না করার বিষয়ে এখনও অনড় তিনি। উল্টে তিনি চেয়েছেন তাঁকে বরখাস্ত করা হোক। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক। ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই, সেই দিনটি হোক একটি কালো দিন।”
গেরুয়া ঝড়ে ধস্ত হয়েছে তাঁর দল, ভবানীপুরে পতন হয়েছে তাঁর দুর্গের। শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। কিন্তু, ভোটে হেরে যাওয়ার পরেও পদত্যাগ না করার বিষয়ে এখনও অনড় তিনি। উল্টে তিনি চেয়েছেন তাঁকে বরখাস্ত করা হোক। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক। ওরা আমাকে বরখাস্ত করুক। আমি চাই, সেই দিনটি হোক একটি কালো দিন।”
তাঁকে এবং ফিরহাদ হাকিমকে হেনস্থার অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে মেরেছে, ববি কে মেরেছে। আমাদের এখানে হারানো হলেও দিল্লি আমাদের পরবর্তী লক্ষ্য। গোটা INDIA টিম একসঙ্গে লড়াই করব।”
একইসঙ্গে তিনি বলেন, “আমি মানুষকে বিশ্বাস করি, জ্ঞানেশ কুমার হলেন আসল ভিলেন। এই পরিস্থিতিতে সরাসরি যুক্ত আছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী। আমার আজ হাসি পাচ্ছে। নৈতিক ভাবে আমি ওদের হারিয়ে দিয়েছি।”
আর মুখ্যমন্ত্রীত্ব চলে গেলে তিনি মামলা দেখবেন, আইনজীবী হিসাবে আদালতে প্র্যাকট্রিস করবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি,চন্দ্রিমা আবার আদালতে প্র্যাকট্রিস করব। নানা কেস যা হচ্ছে আমি, চন্দ্রিমা, বিপ্লব মিত্র,বিমান ব্যানার্জি সবাই আইনজীবী হিসাবে মামলা দেখব।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
