কলকাতা: রামোজি ফিল্ম সিটিতে (Ramoji Film City)-তে জোরকদমে সিনেমার শ্যুটিং চলছিল, আর সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। শ্যুটিং প্যাক আপ হওয়ার পরে, টেকনিশিয়ান্সদের সঙ্গে কথা বলছিলেন, অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)। জানা যাচ্ছে, সেই সময়েই অভিনেতার পায়ে কামড়ে দেয় একটি বিষাক্ত পোকা বা কোনও মাকড়সা। সঙ্গে সঙ্গে না হলেও, এরপরে শরীর খারাপ হতে থাকে অভিনেতার। পরিস্থিতি গুরুতর বুঝে তিনি কলকাতায় ফিরে আসেন তড়িঘড়ি এবং একটি হাসপাতালে ভর্তি হন। আপাতত তাঁর চিকিৎসা চলছে তবে অভিনেতার সংকট এখনও কাটেনি। আর এবার এই ঘটনায়, নড়েচড়ে বসেছে, অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোশিয়েশান (All Indian Cine Workers Association)। এই ঘটনায় সত্বর, স্বচ্ছ্ব এবং পক্ষপাতবিহীন তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছে এই সংস্থা। এই ধরণের ঘটনা যদি একাধিকবার ঘটে, তাহলে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সেই কারণেই এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে।
শ্যুটিং সেটেই বিষাক্ত পোকামাকড়, শিল্পীদের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে বলে, এক্স-এ একটি পোস্ট করেছেন। ফিল্ম ওয়ার্কার্সদের সংস্থা এটাও ঘোষণা করেছে যে, ছবির প্রযোজকের উচিত অভিনেতার চিকিৎসার যাবতীয় খরচ খরচার দায়ভার নেওয়া এবং এই বিষয়টিকে আইনের আওতায় নিয়ে আসা। যেখানে প্রচুর মানুষ নিয়ে সিনেমার শ্যুটিং হচ্ছে সেখানে এমন বিষধর কীভাবে থাকে, কেন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে না, এই প্রশ্নই তোলা হয়েছে। AICWA -এ প্রেসিডেন্ট সুরেশ শ্যামল গুপ্ত প্রশ্ন তুলেছেন, সেটের মধ্যেই যখন এরকম ঘটনা ঘটল, তখন কী পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল? সেটে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা ছিল কি? সেটেই যদি এমন একটি বিষধর পোকা কামড়েছিল, তাহলে সেখানেই কেন প্রাথমিক ব্যবস্থা নেওয়া হল না? চিকিৎসককে ডাকা হল না? পাশাপাশি আরও প্রশ্ন তোলা হয়েছে যে, ঘটনাটি ঘটেছিল হায়দরাবাদে। অভিনেতা সেখানেই তো অসুস্থ হয়ে পড়েছিলেন। তাহলে কেন তাঁকে চিকিৎসার জন্য ফ্লাইট ধরে কলকাতায় ফিরে এসে, তারপরে হাসপাতালে ভর্তি হতে হল? এর মধ্যে অনেকটা সময় গড়িয়ে গেল না কি? সর্বপোরি, সেটে কাজ করা অভিনেতা ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
Date: 08 July 2026
PRESS STATEMENT
AICWA Demands High-Level Investigation into the Sudden Illness of Actor Rajesh Sharma During the Shooting of Prabhas’ Upcoming Film Fauji at Ramoji Film City, Hyderabad
The All Indian Cine Workers Association (AICWA) expresses deep concern… pic.twitter.com/osBW9ro8PM
— All Indian Cine Workers Association (@aicwaofficial) July 8, 2026