কলকাতা: দীর্ঘ টালবাহানার পরে, অবশেষে প্রকাশ্যে এল, মুক্তির দিন। অগাস্ট মাসে মুক্তি পাচ্ছে, জিৎ (Jeet)-এর নতুন সিনেমা, ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ (Keu Bole Biplobi Keu Bole Dakat)। দীর্ঘদিন শ্যুটিংয় হয়ে গেলেও, একাধিক জটের কারণে প্রশ্নের মুখে পড়েছিল এই ছবির মুক্তি। সিনেমা মুক্তি নিয়ে জট তৈরি হওয়ার কারণে প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির দিন ও! পরিচালক পথিকৃৎ বসু (Pathikrrit Basu)-র তৈরি এই সিনেমায় তুলে ধরা হয়েছে, বিপ্লবী অনন্ত সিংহের (Ananta Singh) জীবনকে। আপাতভাবে ভুলে যাওয়া এই মানুষটি যে ভারতীয় স্বাধীনতার ইতিহাসে ছিল একটা জ্বলন্ত অধ্যায়, সেই কথাই যেন ফের একবার মনে করিয়ে দেবে এই সিনেমা। জিৎস ফিল্মওয়ার্স এবং নন্দী মুভিজ যুগ্মভাবে প্রযোজনা সংস্থার দায়িত্ব পালন করছে এই সিনেমার। ১৪ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই সিনেমা।
জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে অভিনয়ে থাকছেন কে কে?
এই সিনেমায় মুখ্যভূমিকায় অভিনয় করছে দেখা যাবে জিৎ-কে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পদে দেখা যাবে, টোটা রায়চৌধুরী (Tota Roy Chowdhury)-কে। এছাড়াও দেখা যাবে, চন্দন সেন (Chandan Sen), লোকনাথ দে (Lokenath dey), লোকনাথ দে (Kaushik Sen), রজতাভ দত্ত (Rajatabha Dutta), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar), দেবত্তমা সাহা (Debottama Saha) ও অন্যান্যরা। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, সৃজলা গুহ (Srijla Guha), দেবপ্রিয় মুখোপাধ্যায় (Debapriyo Mukherjee), দুর্বার শর্মা (Durbar Sharma), শ্রেয়া ভট্টাচার্য (Shreya Bhattacharya), সুপ্রভাত দাস (Suprabhat Das), শুভ্রজিৎ (Subhrajit)-এবং অন্যান্যরা।
জিতের ছবিতে সুযোগ পাওয়া নিয়ে কী বলছেন টোটা রায়চৌধুরী?
এই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া নিয়ে টোটা বলছেন, ‘একজন অভিনেতা হিসেবে আমি সবসময় চিত্রনাট্যকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ পড়ার পরেই বুঝেছিলাম, এই গল্পের মধ্যে সেই দৃঢ়তা ও গভীরতা রয়েছে যা আমি খুঁজছিলাম। আমার চরিত্রটায় অনেকগুলি স্তর রয়েছে। এখানে কিছু বিশেষ বৈশিষ্ট্য ও সূক্ষ্মতা রয়েছে। এই সিনেমাটা করতে আমি যথেষ্ট আগ্রহী। আমি সবসময় পথিকৃতের কাজ পছন্দ করেছি। এবার কাজের সুযোগ পেয়েছি বলে ভাল লাগছে। প্রযোজক প্রদীপ কুমার নন্দীও ছবিটি নিয়ে ভীষণ পেশাদার। সর্বোপরি, জিৎ আর আমি বহুদিনের বন্ধু হলেও, তবে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। প্রথমবার একসঙ্গে এই ছবি পর্দায় নিয়ে আসতে পেরে ভীষণ খুশি।’