প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্বয়ং পাঁচজন মহিলা সুবিধাভোগীর হাতে চেক তুলে দেন। এছাড়াও, এই উপলক্ষে রাজ্য সরকার ২৮,২৫,৭৬৯ জন মহিলা সুবিধাভোগীর প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে পাঠিয়েছে বলেও এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
