Last Updated:
Tollywood: বহু বছর পর সেই কথা স্মরণ করেন শতাব্দী৷ নিজে মুখে সেই মানুষটির নামও জানিয়ে দেন তিনি!
কলকাতা: বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় নায়িকা৷ বহু বছর টলিউডে রাজত্ব করেছেন৷ তাপস পাল, প্রসেনজিৎ, চিরঞ্জিতের নায়িকা শতাব্দী রায়৷ তাঁর একের পর এক হিট সিনেমা রয়েছে৷ একান্ত আপন, গুরুদক্ষিণা, আপন আমার আপন, মান মর্যাদা, অন্তর্ধান, তুমি যে আমার, লাঠি, মায়ার বাঁধন সহ আরও বহু বহু হিট বাংলা ছবির নায়িকা তিনি৷ করেছেন ছবি পরিচালনাও৷ অভিনয়-পরিচালনার পাশাপাশি তিনি লেখিকা৷ নিজের লেখা গল্প-কবিতা রয়েছে তাঁর৷ অপূর্ব কবিতা পাঠ করেন শতাব্দী রায়৷
সঙ্গে আবার দীর্ঘদিনের রাজনীতিক তিনি৷ ১৫ বছর তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ৷ মাঝে রাজনৈতিক কাজের কারণে তিনি বড়পর্দা থেকে দূরে থাকলেও কামব্যাক করেছেন। এখন তো তিনি আবার সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়৷
সুন্দরী নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কোনও বিতর্ক বা গসিপ শোনা যায়নি৷ ২০০১-এ মৃগাঙ্ক ব্যানার্জির সঙ্গে বিয়ে হয় নায়িকার৷ রয়েছে দুই সন্তান৷ তাঁদের নিয়ে সুখের সংসার শতাব্দীর৷ এই বছর বিয়ের ২৫ বছর পার করেছেন নায়িকা৷ সেই নিয়ে মিষ্টি একটি পোস্ট করেছেন নিজেই৷ লিখেছেন, “২৬ বছর। অনেকগুলো দিন, অনেকগুলো সপ্তাহ, অনেকগুলো ঘণ্টা। এতগুলো বছর বেঁচে থেকে সম্পর্ককে বাঁচিয়ে রাখা কঠিন কাজ, সহজ নয় কিন্তু। এর মধ্যে এক মজা আছে, সেই মজাতেই ভালোবেসে এতগুলো বছর কাটিয়ে দিলাম একসাথে,আমি ও আমরা।”
মৃগাঙ্ক ছাড়া তাঁর জীবনে অন্য কোনও পুরুষের কথা শোনা যায়নি৷ যদিও সেই কথা অভিনেত্রী নিজেই স্বীকার করে নেন৷ নিজে স্পষ্ট জানান যে এক গায়কের প্রেমে পড়েছিলেন তিনি৷ সেই গায়কও ছিলেন বাঙালি৷ কিন্তু কখনও তাঁকে সেই কথা বলেননি নায়িকা৷ বহু বছর পরে নিজের সোশ্যাল মিডিয়ায় সেই প্রেমের খবর প্রকাশ্যে আনেন নায়িকা৷ কারণ কথায় বলে না, গোপনও কথাটি রবে না গোপনে! নিজের মনের গোপন কথা, নিজেই প্রকাশ করেন অভিনেত্রী৷
আপনারও নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কে এই গায়ক? তিনি বলিউডের বিখ্যাত পরিবারের ছেলেও বটে! গেয়েছেন বহু হিট গান৷ যার মধ্যে অন্যতম, বড়ে আচ্ছে লগতে হ্যায়…
বুঝতে পারছেন তো, কার কথা বলা হচ্ছে? তিনি কিশোর কুমার-রুমা গুহঠাকুরতার সুপুত্র বিখ্যাত গায়ক অমিত কুমার৷ তাঁর প্রেমেও পড়েছিলেন শতাব্দী রায়৷ অমিত কুমার বহু হিট গান উপহার দিয়েছে বলিউড এবং অন্যান্য ভাষায়৷
Kolkata,West Bengal
