Last Updated:
TMC Councillors Arrest: গ্রেফতার কলকাতা পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়৷ তাঁর বিরুদ্ধে তোলাবাজির পাশাপাশি একাধিক অভিযোগ রয়েছে৷
কলকাতা: বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা প্রতারণা, ভয় দেখানো ও তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার ৬৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ৷ সুস্মিতা চট্টোপাধ্যায়ের পাশাপাশি একই ঘটনায় আরও এক অভিযুক্ত সলিল চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ৷ সূত্রের খবর, দু’জনকেই মঙ্গলবার গ্রেফতার করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ ই জুন দায়ের হওয়া মামলার ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
গতকালই গ্রেফতার হয়েছেন তৃণমূলের আরও এক কাউন্সিলর বাপ্পাদিত দাশগুপ্ত৷ কলকাতা পৌরনিগমের ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন দাপুটে বাপ্পাদিত্য। তাঁর বিরুদ্ধে পাটুলির ঝিলপাড় এলাকার দোকান থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে। এর আগেও একাধিক কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ৷
কোন কোন কাউন্সিলর গ্রেফতার হলেন এখনও পর্যন্ত?
কাউন্সিলর- ১০১ নম্বর ওয়ার্ড। পাটুলি। তৃণমূল কংগ্রেস দলের মুখ্য সচেতক। কলকাতা পৌরসভা।
কাউন্সিলর-১২৩ নম্বর ওয়ার্ড । চেয়ারম্যান বরো ১৬ চেয়ারম্যান । জোকা। বড়িশা। বেহালা।
কাউন্সিলর- গড়ফা। ১০৬ নম্বর ওয়ার্ড।
কাউন্সিলর ৩৬ নম্বর ওয়ার্ড। শিয়ালদা।
কাউন্সিলর- ৪২ নম্বর ওয়ার্ড বড় বাজার।
কাউন্সিলর-১১৪ নম্বর ওয়ার্ড। পূর্ব পুটিয়ারি। কুদঘাট।
কাউন্সিলর- ৩৯ নম্বর ওয়ার্ড। কলুটোলা। জোড়াসাঁকো।
প্রসঙ্গত, বাপ্পাদিত্য দাশগুপ্তের নামে উঠে এসেছে সিন্ডিকেট তোলাবাজি, দাদাগিরি, হুমকির মতো অভিযোগ একাধিক৷ শনিবারের গ্রেফতারির পরে রবিবার পাঁটুলির দুঁদে কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে আদালতে তোলার কথা থাকলে থানার বাইরে ডিম হাতে অপেক্ষা করতে দেখা গেল একাধিক সাধারণ মানুষকে৷ এমনকি, বাপ্পাদিত্যের শাগরেদ সৌরভ ঘোষকে লক্ষ্য করে ছোড়াও হল৷ তার কয়েক সেকেন্ড পরেই বাপ্পাদিত্যকে একপ্রকার টানতে টানতে থানা থেকে বের করা হল৷ চলল ডিমের বৃষ্টি৷ পুলিশের গাড়ির মাথায়ও পড়ল কিছু৷
Kolkata,West Bengal
