২০ থেকে ২৯ বছর বয়স:যত তাড়াতাড়ি শুরু, তত বেশি লাভ৷ যদি আপনার বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে হয়, তাহলে আপনার হাতে দীর্ঘ সময় থাকে এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতাও তুলনামূলক বেশি থাকে।ধরা যাক, আপনার মাসিক বেতন ৩০,০০০ টাকা। সে ক্ষেত্রে চেষ্টা করুন অন্তত ২০% অর্থ, অর্থাৎ প্রতি মাসে প্রায় ৬,০০০ টাকা SIP-এ বিনিয়োগ করতে।যদি ২৫ বছর বয়স থেকে প্রতি মাসে ৬,০০০ টাকা SIP শুরু করেন এবং বছরে গড়ে ১২% রিটার্ন পান, তাহলে ৬০ বছর বয়স পর্যন্ত আপনার মোট বিনিয়োগ হবে প্রায় ২৫ লক্ষ টাকা। কিন্তু চক্রবৃদ্ধির শক্তিতে সেই টাকার মূল্য বেড়ে প্রায় ৩.৫ থেকে ৪ কোটি টাকা হতে পারে।
